জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন ড. খলিলুর রহমান। দায়িত্ব গ্রহণের পর জাতিসংঘের প্রতি বৈশ্বিক আস্থা পুনরুদ্ধারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে দেওয়া ভাষণে তিনি বলেন, সংঘাত, জলবায়ু পরিবর্তন ও উন্নয়ন সংকটের এই সময়ে জাতিসংঘকে আরও কার্যকর ও মানুষের প্রত্যাশা পূরণে সক্ষম করে তুলতে হবে।

তার অগ্রাধিকারের তালিকায় রয়েছে বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা জোরদার, টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, মানবাধিকার সুরক্ষা এবং প্রযুক্তিগত অগ্রগতির সুফল সবার কাছে পৌঁছে দেওয়া।

খলিলুর রহমান বলেন, শুধু বক্তব্য বা প্রতিশ্রুতিতে জাতিসংঘের প্রতি আস্থা ফিরবে না। বাস্তব সিদ্ধান্ত, প্রতিশ্রুতি বাস্তবায়ন ও মানুষের জীবনে দৃশ্যমান পরিবর্তনের মাধ্যমেই সেই আস্থা অর্জন করতে হবে।