ঢাকা
১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম

দেশে হাম-উপসর্গে মৃত্যু ছাড়াল এক হাজার

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬   ৭ বার পঠিত
দেশে হাম-উপসর্গে মৃত্যু ছাড়াল এক হাজার

ছবি: -সংগৃহীত

দেশে হামে ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯০২ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২ জনে।

বুধবার (৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহে দুজন এবং ঢাকায় একজন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ১১৯ জন।

এর মধ্যে ঢাকা বিভাগে ৪৯৬ জন, রাজশাহীতে ৩৫, সিলেটে ১৮৩, চট্টগ্রামে ২২০, বরিশালে ১৩৮, ময়মনসিংহে ৪১, খুলনায় ৫৯ এবং রংপুরে ১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৩৯৩ জন। চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৪১ হাজার ৮১৯ জন।

এ সময়ের মধ্যে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৭ হাজার ৫৮০ জনে। এর মধ্যে ১৯ হাজার ৯০৪ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930