সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আনসার সদস্যের ছোড়া গুলিতে রুবেল আহমদ নামে এক পরিচ্ছন্নতাকর্মী আহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে রানওয়েতে এ ঘটনা ঘটে।
বিমানবন্দর সূত্র জানায়, আনসার সদস্য মোজাম্মেল গাড়িতে করে রানওয়েতে টহল দেওয়ার সময় পাখি তাড়াতে শর্টগান থেকে গুলি ছোড়েন। গুলিটি পাশে থাকা রুবেলের কোমরে লাগে। পরে তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানান, ঘটনাটি ইচ্ছাকৃত নয়, পাখি তাড়ানোর সময় দুর্ঘটনাবশত গুলি লাগে। আহত রুবেল আশঙ্কামুক্ত এবং তার আঘাত গুরুতর নয় বলে জানান তিনি।





মন্তব্য করুন