অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা হলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল দেবাশীষ কুমার বড়ুয়া ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কাজী গুলশান আরা।

রোববার (১১ অক্টোবর) রাতে সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা আইনে তাদের গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এর মিডিয়া বিভাগ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে প্রকাশ করা হবে।

ডিবি সূত্রের দাবি, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্রে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে ওই দুই কর্মকর্তার যোগসাজশের তথ্য পাওয়া গেছে। তবে অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

গ্রেফতারের কারণ ও মামলার অন্যান্য বিষয় সম্পর্কে পুলিশের বিস্তারিত বক্তব্যের অপেক্ষা করা হচ্ছে।