পরিচালক নীতেশ তিওয়ারির এই সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহের প্রতিফলন দেখা যাচ্ছে অগ্রিম বুকিংয়ে। স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে ৬ হাজার ৭৮০টি শো থেকে অগ্রিম টিকিট বিক্রির মোট আয় দাঁড়িয়েছে ১৭ কোটি ৮ লাখ রুপি। বিক্রি হয়েছে ৩ লাখ ৩৩ হাজার টিকিট।
মোট অগ্রিম আয়ের প্রায় ৮৩ শতাংশ এসেছে হিন্দি সংস্করণ থেকে। এই সংস্করণের আয় ১৪ কোটি ১৭ লাখ রুপি। কন্নড় সংস্করণ থেকে এসেছে ২ কোটি ৩৬ লাখ রুপি। তেলুগু সংস্করণের আয় ৪৯ লাখ ৬৯ হাজার এবং তামিল সংস্করণের আয় ৫ লাখ ৪৯ হাজার রুপি।
শহরভিত্তিক বুকিংয়ে ৩ কোটি ৫ লাখ রুপি আয় নিয়ে শীর্ষে রয়েছে দিল্লি-এনসিআর। দ্বিতীয় অবস্থানে বেঙ্গালুরু, আয় ২ কোটি ৮৫ লাখ রুপি। তবে বুকিং বৃদ্ধির গতিতে এগিয়ে বেঙ্গালুরু। আগের দিনের তুলনায় সেখানে বুকিং বেড়েছে ১৬ শতাংশ। মুম্বাই, হায়দরাবাদ ও কলকাতাতেও দর্শকদের আগ্রহ দেখা যাচ্ছে।
এর আগে ২৭ অক্টোবর লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হয় সিনেমাটির বিশ্ব প্রিমিয়ার। সেখানে রামের চরিত্রে রণবীর কাপুরের অভিনয়, যশের রাবণ রূপ, আবহসঙ্গীত ও অ্যাকশন দৃশ্য নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন অনেক দর্শক।
দুই পর্বে নির্মিত এই সিনেমার প্রথম পর্বে রামের চরিত্রে রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী এবং রাবণের চরিত্রে যশ অভিনয় করেছেন। এ ছাড়া হনুমানের ভূমিকায় সানি দেওল এবং লক্ষ্মণের চরিত্রে রয়েছেন রবি দুবে।
আগামী ৫ নভেম্বর দীপাবলি উপলক্ষে মুক্তি পাবে ‘রামায়ণ: পার্ট ১’। দ্বিতীয় পর্ব মুক্তির পরিকল্পনা রয়েছে ২০২৮ সালের দীপাবলিতে। এখন দেখার বিষয়, অগ্রিম বুকিংয়ের এই সাড়া মুক্তির পর বক্স অফিসে কতটা প্রভাব ফেলে।

মন্তব্য করুন