ঢাকা
৩০ আগস্ট ২০২৬
শিরোনাম

সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ গড়তে চাই : প্রধানমন্ত্রী

জেলা প্রতিনিধি
রবিবার, ১৪ জুন ২০২৬   ৫১ বার পঠিত
সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ গড়তে চাই : প্রধানমন্ত্রী

ছবি: -সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশকে সিঙ্গাপুর বা কানাডার মতো না বানিয়ে আরও ভালো একটি দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।

শনিবার রাতে কক্সবাজারের একটি অভিজাত হোটেলে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, আমরা প্রায়ই শুনি বাংলাদেশকে সিঙ্গাপুর বা কানাডা বানানোর কথা বলা হয়। আমি বাংলাদেশকে অন্য কিছু বানাতে চাই না, আমি চাই এটিকে আরও ভালো বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে।

তিনি আরও বলেন, এই লক্ষ্য বাস্তবায়নে শুধু সরকারের নয়, সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

কক্সবাজারের উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী শহরটিকে পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল নগরী হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, পর্যটন নগরী হিসেবে কক্সবাজারের সৌন্দর্য ও শৃঙ্খলা রক্ষায় স্থানীয়দের ভূমিকা গুরুত্বপূর্ণ।

বিগত সময়ের উন্নয়ন প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, গত ১৭ বছরে কক্সবাজারে কাঙ্ক্ষিত উন্নয়ন না হওয়ার কারণ কী। তিনি বলেন, উন্নয়ন কার্যক্রম আরও আগেই হওয়া উচিত ছিল।

তিনি কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং একটি মেরিন বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনার কথাও উল্লেখ করেন।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, পানি সম্পদ প্রতিমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, স্থানীয় সরকারসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে প্রধানমন্ত্রী কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক পরিদর্শন করেন এবং রাতে ঢাকার উদ্দেশে রওনা হন।