ঢাকা
০৫ সেপ্টেম্বর ২০২৬

২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ২৪ জুন ২০২৬   ৪১ বার পঠিত
২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৩ জনের মৃত্যু

ছবি: -সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হামে তিন জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৯৬ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন।

বুধবার (২৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৪ জুন পর্যন্ত দেশে মোট ৯৫ হাজার ৭৬০ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ের মধ্যে পরীক্ষায় ১১ হাজার ৩৯০ জনের হাম সংক্রমণ নিশ্চিত হয়েছে, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৯৩ জন।

একই সময়ে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৯ হাজার ৬৭৩ জন এবং সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৭৫ হাজার ৮৮২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে ২৪ জুন পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৫৯৬ শিশুর মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এ পর্যন্ত নিশ্চিত হামে মোট ৯৩ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930