ঢাকা
২৮ আগস্ট ২০২৬

সোনার দাম ভরিতে বেড়েছে ৫ হাজার ৪৮২ টাকা

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ২৭ জুন ২০২৬   ৪৩ বার পঠিত
সোনার দাম ভরিতে বেড়েছে ৫ হাজার ৪৮২ টাকা

ছবি: -সংগৃহীত

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)-এর নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণালংকারের দাম সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। নতুন মূল্য শনিবার (২৭ জুন) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানায়, স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালংকারের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা, যা আগে ছিল ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোনার পাশাপাশি বেড়েছে রুপার দামও। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৬৬৬ টাকা, ২১ ক্যারেটের ৪ হাজার ৪৩২ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৮৫৮ টাকা।

দুই দিন আগে বাজুস প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়েছিল। এবার সেই ধারার বিপরীতে এক দফায় ৫ হাজার ৪৮২ টাকা দাম বাড়ানো হলো।