ঢাকা
২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
আইসিজের মামলার রায় অক্টোবরে ঘোষণা হতে পারে আইএমএফের পূর্বাভাস, ২০৩০ সালে বিশ্বের ৩২তম বৃহৎ অর্থনীতি হবে বাংলাদেশ বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগ দেওয়ার ইচ্ছা নিয়ে যা বলল ভারত দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, আগামী দুই দিন বাড়তে পারে ভারী বর্ষণ নেপাল-চীন সীমান্তে হিমবাহ ধসে সৃষ্ট হ্রদে পানি উপচে নতুন আতঙ্ক নেপালে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৫৪৭, নিখোঁজ ৫১৭ বিদেশি চাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন পুতিনের হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১৮০ ইরান যুদ্ধে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ঘাটতি যুক্তরাষ্ট্রের

নরসিংদীতে কুকুর হত্যা, আরও দুই অভিযুক্ত গ্রেপ্তার

জেলা প্রতিনিধি
রবিবার, ২৮ জুন ২০২৬   ১৮ বার পঠিত
নরসিংদীতে কুকুর হত্যা, আরও দুই অভিযুক্ত গ্রেপ্তার

ছবি: -সংগৃহীত

নরসিংদীতে জীবন্ত কুকুরের গলায় দড়ি বেঁধে ইট ঝুলিয়ে নদীতে ফেলে হত্যার আলোচিত ঘটনায় আরও দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৭ জুন) সন্ধ্যা ও রাতে পৃথক অভিযানে তাদের আটক করা হয়। এ নিয়ে মামলায় গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজনে।

গ্রেপ্তার হওয়া দুজন হলেন নরসিংদী পৌর এলাকার কামারগাঁওয়ের বাসিন্দা শাহিনারা বেগম (৪০) এবং নাগরিয়াকান্দী এলাকার রমজান আলী (২২)।

পুলিশ জানায়, মামলার এজাহারভুক্ত আসামি রমজান আলীকে নাগরিয়াকান্দী এলাকা থেকে এবং শাহিনারা বেগমকে ইউএমসি জুট মিলের সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে ২৫ জুন একই মামলায় মোহাম্মদ আলী নামে আরেক অভিযুক্তকে আটক করা হয়।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এআরএম আল-মামুন জানান, ঘটনার পর পুলিশ বাদী হয়ে মামলা করেছে। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

গত ২৪ জুন নাগরিয়াকান্দী এলাকার একটি সেতু থেকে কুকুরটির গলায় দড়ি বেঁধে তাতে ইট ঝুলিয়ে মেঘনার শাখা নদীতে ফেলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া ভিডিওতে এক ব্যক্তিকে কুকুরটিকে সেতু থেকে নদীতে নিক্ষেপ করতে দেখা যায়। ঘটনাটি ব্যাপক ক্ষোভের সৃষ্টি করলে পুলিশ তদন্ত শুরু করে এবং একে একে অভিযুক্তদের গ্রেপ্তার করছে।