ঢাকা
২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
আইসিজের মামলার রায় অক্টোবরে ঘোষণা হতে পারে আইএমএফের পূর্বাভাস, ২০৩০ সালে বিশ্বের ৩২তম বৃহৎ অর্থনীতি হবে বাংলাদেশ বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগ দেওয়ার ইচ্ছা নিয়ে যা বলল ভারত দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, আগামী দুই দিন বাড়তে পারে ভারী বর্ষণ নেপাল-চীন সীমান্তে হিমবাহ ধসে সৃষ্ট হ্রদে পানি উপচে নতুন আতঙ্ক নেপালে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৫৪৭, নিখোঁজ ৫১৭ বিদেশি চাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন পুতিনের হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১৮০ ইরান যুদ্ধে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ঘাটতি যুক্তরাষ্ট্রের

ব্রাজিল-জাপান ফুটবল খেলা ঘিরে বিরোধ, আদাবরে বিএনপি নেতাকে হত্যা

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬   ৩৮ বার পঠিত
ব্রাজিল-জাপান ফুটবল খেলা ঘিরে বিরোধ, আদাবরে বিএনপি নেতাকে হত্যা

ছবি: -সংগৃহীত

রাজধানীর আদাবরের নবোদয় কাঁচাবাজার এলাকায় ফুটবল খেলা নিয়ে শুরু হওয়া বিরোধের জেরে সালিশ বৈঠকের পর হামলায় বিএনপির এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন বিএনপি নেতা গুরুতর আহত হয়েছেন। বুধবার (১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আবুল বাসার বাদশা (৩০) ময়মনসিংহের নান্দাইল উপজেলার গফুর মিয়ার ছেলে। তিনি বর্তমানে আদাবরের নবোদয় হাউজিংয়ের বি ব্লকে বসবাস করতেন এবং নবোদয় ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। আহত সাদ্দাম হোসেন নবোদয় ইউনিট বিএনপির সভাপতি। তিনি বর্তমানে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানায়, গত ২৯ জুন ব্রাজিল ও জাপানের ফুটবল খেলা দেখা নিয়ে স্থানীয় কয়েকজনের মধ্যে প্রথমে হাতাহাতির ঘটনা ঘটে। পরদিন একই বিরোধকে কেন্দ্র করে আবারও সংঘর্ষ হয়। এর পরিপ্রেক্ষিতে বুধবার রাতে নবোদয় বাজার এলাকায় বিরোধ মীমাংসার জন্য একটি সালিশ বৈঠকের আয়োজন করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, সালিশ বৈঠক শেষে প্রতিপক্ষের কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে আবুল বাসার বাদশা ও সাদ্দাম হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে বাদশার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জুয়েল রানা বলেন, ব্রাজিল-জাপান ফুটবল ম্যাচকে কেন্দ্র করে কয়েকদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধ মীমাংসার জন্য সালিশ বৈঠক বসানো হলেও বৈঠকের একপর্যায়ে হামলার ঘটনা ঘটে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালাচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হামলায় মাসুম, রবিন, নাহিদ, রিপন, নীরব, পারভেজ, মজনু, সুমন ও শহিদসহ কয়েকজনের নাম উঠে এসেছে। স্থানীয়দের একটি অংশের দাবি, অভিযুক্তদের মধ্যে কয়েকজন কিশোর গ্যাংয়ের সদস্য। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।