ঢাকা
২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
আইসিজের মামলার রায় অক্টোবরে ঘোষণা হতে পারে আইএমএফের পূর্বাভাস, ২০৩০ সালে বিশ্বের ৩২তম বৃহৎ অর্থনীতি হবে বাংলাদেশ বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগ দেওয়ার ইচ্ছা নিয়ে যা বলল ভারত দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, আগামী দুই দিন বাড়তে পারে ভারী বর্ষণ নেপাল-চীন সীমান্তে হিমবাহ ধসে সৃষ্ট হ্রদে পানি উপচে নতুন আতঙ্ক নেপালে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৫৪৭, নিখোঁজ ৫১৭ বিদেশি চাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন পুতিনের হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১৮০ ইরান যুদ্ধে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ঘাটতি যুক্তরাষ্ট্রের

শাহজালালে বিমানের ফ্লাইট থেকে প্রায় ১৯ কেজি স্বর্ণ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬   ২৫ বার পঠিত
শাহজালালে বিমানের ফ্লাইট থেকে প্রায় ১৯ কেজি স্বর্ণ উদ্ধার

ছবি: -সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট থেকে প্রায় ১৯ কেজি স্বর্ণ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটে অভিযান চালিয়ে গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, এভসেক এবং ঢাকা কাস্টমস হাউসের সমন্বিত দল এ স্বর্ণ জব্দ করে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফ্লাইটটির কার্গো হোল্ডে তল্লাশি চালানো হয়। অভিযানে ১৬০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার মোট ওজন ১৮ কেজি ৭২০ গ্রাম।

ঢাকা কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার কামরুল ইসলাম জানান, উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৫ কোটি টাকা।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। বিষয়টি তদন্ত করে স্বর্ণের প্রকৃত মালিক ও চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

চলতি বছরের মার্চ মাসেও একই ধরনের এক অভিযানে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট থেকে প্রায় ১৮ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছিল।