https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ জুলাই) রাতে পাবনা শহরের রাধানগর ডিগ্রি বটতলা এলাকার একটি ছাত্রীনিবাসের নিজ কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সাহা।
নিহত রাজমনি আক্তার (২২) ঠাকুরগাঁওয়ের রাণীশংকর উপজেলার বাসিন্দা। তিনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় এক বন্ধুর সঙ্গে ফোনে কথা বলার সময় তার আচরণ অস্বাভাবিক মনে হলে বিষয়টি পাশের কক্ষের এক শিক্ষার্থীকে জানানো হয়। পরে ওই শিক্ষার্থী মেস মালিককে অবহিত করেন।
পরে কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় মেস মালিক পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দরজা খুলে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
ওসি সঞ্জয় কুমার সাহা জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য থানা হেফাজতে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।