ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার, অতিরিক্ত উপকমিশনার ও সহকারী কমিশনার পদমর্যাদার সাত কর্মকর্তাকে বিভিন্ন বিভাগে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা এক অফিস আদেশে এ বদলির নির্দেশ দেওয়া হয়।
অফিস আদেশ অনুযায়ী, সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের উপকমিশনার মোহাম্মদ রাকিব খাঁনকে মিরপুর গোয়েন্দা (ডিবি) বিভাগে বদলি করা হয়েছে।
এ ছাড়া মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার এস এম মিজানুর রহমানকে আইসিটি বিভাগে, গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. আল আমিন হোসাইনকে ডিবি রমনা জোনে এবং লালবাগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার আবু সাঈদকে মোহাম্মদপুর জোনে বদলি করা হয়েছে।
মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার এস এ এম ফজল-ই-খুদাকে ডিবি পল্লবী জোনে এবং অর্থ বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. সাজ্জাদ হোসেনকে কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগে পদায়ন করা হয়েছে।
এদিকে, ট্রাফিক সবুজবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার জান্নাতুল ফেরদৌসকে ডিএমপির মানবসম্পদ (এইচআরডি) বিভাগের প্রশিক্ষণ শাখায় বদলি করা হয়েছে।

মন্তব্য করুন