ঢাকা
২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
আইসিজের মামলার রায় অক্টোবরে ঘোষণা হতে পারে আইএমএফের পূর্বাভাস, ২০৩০ সালে বিশ্বের ৩২তম বৃহৎ অর্থনীতি হবে বাংলাদেশ বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগ দেওয়ার ইচ্ছা নিয়ে যা বলল ভারত দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, আগামী দুই দিন বাড়তে পারে ভারী বর্ষণ নেপাল-চীন সীমান্তে হিমবাহ ধসে সৃষ্ট হ্রদে পানি উপচে নতুন আতঙ্ক নেপালে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৫৪৭, নিখোঁজ ৫১৭ বিদেশি চাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন পুতিনের হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১৮০ ইরান যুদ্ধে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ঘাটতি যুক্তরাষ্ট্রের

সুখরঞ্জন বালী অপহরণ মামলায় গ্রেপ্তার এএসপি ফজলুর, যা বলল ডিবি

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬   ২৫ বার পঠিত
সুখরঞ্জন বালী অপহরণ মামলায় গ্রেপ্তার এএসপি ফজলুর, যা বলল ডিবি

ছবি: -সংগৃহীত

২০১২ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাফাই সাক্ষ্য দিতে এসে সুখরঞ্জন বালী অপহরণ ও গুমের ঘটনায় তৎকালীন সহকারী পুলিশ সুপার (এএসপি) ফজলুর রহমানের সম্পৃক্ততার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) রিকুইজিশনের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে রাজধানীর বাড্ডা এলাকা থেকে ফজলুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ট্রাইব্যুনালে হস্তান্তর করা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

শফিকুল ইসলাম বলেন, তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, সুখরঞ্জন বালীকে অপহরণের ঘটনায় ফজলুর রহমান সরাসরি জড়িত ছিলেন। সে সময় তিনি ডিবিতে কর্মরত ছিলেন। অভিযোগ অনুযায়ী, ট্রাইব্যুনাল এলাকায় গাড়ি থেকে নামার পর সুখরঞ্জন বালীকে জোরপূর্বক ডিবির একটি গাড়িতে তুলে নেওয়া হয় এবং ওই ঘটনায় ফজলুর রহমান ও তার দল প্রত্যক্ষভাবে অংশ নেয়।

তবে এসব অভিযোগের বিচারিক সত্যতা আদালতের কার্যক্রমের মাধ্যমে নির্ধারিত হবে।