ঢাকা
২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
আইসিজের মামলার রায় অক্টোবরে ঘোষণা হতে পারে আইএমএফের পূর্বাভাস, ২০৩০ সালে বিশ্বের ৩২তম বৃহৎ অর্থনীতি হবে বাংলাদেশ বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগ দেওয়ার ইচ্ছা নিয়ে যা বলল ভারত দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, আগামী দুই দিন বাড়তে পারে ভারী বর্ষণ নেপাল-চীন সীমান্তে হিমবাহ ধসে সৃষ্ট হ্রদে পানি উপচে নতুন আতঙ্ক নেপালে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৫৪৭, নিখোঁজ ৫১৭ বিদেশি চাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন পুতিনের হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১৮০ ইরান যুদ্ধে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ঘাটতি যুক্তরাষ্ট্রের

দেনমোহর আদায়ে নীতিমালা প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ০৫ জুলাই ২০২৬   ২৬ বার পঠিত
দেনমোহর আদায়ে নীতিমালা প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

ছবি: -সংগৃহীত

বিয়ের সময় নির্ধারিত দেনমোহর আদায়ের জন্য একটি সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে জনস্বার্থে রিট আবেদন করা হয়েছে।

রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফাহমিদা আক্তার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। এতে আইন ও বিচার বিভাগের সচিব এবং লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিবকে বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১-এর ১০ নম্বর ধারার অধীনে দেনমোহর আদায়ে একটি বিস্তৃত নির্দেশিকা প্রণয়ন ও জারির নির্দেশনা চেয়ে রুল জারির আবেদন জানানো হয়েছে।

ব্যারিস্টার ফাহমিদা আক্তার জানান, রিটে বিয়ের তারিখের এক বছর পর পরিশোধযোগ্য দেনমোহরের মূল্যায়ন, আদায়ের পদ্ধতি এবং এ-সংক্রান্ত নীতিমালা নির্ধারণের বিষয়টি অন্তর্ভুক্ত করার প্রস্তাব রাখা হয়েছে। এর মাধ্যমে বিবাহিত নারীদের আর্থিক অধিকার ও স্বার্থ সুরক্ষার পাশাপাশি দেনমোহর আদায়ে বিদ্যমান জটিলতা দূর করার লক্ষ্য তুলে ধরা হয়েছে।

রিটে আরও বলা হয়েছে, মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১-এর ১০ নম্বর ধারার অস্পষ্টতা দূর করে দেনমোহর আদায়ে একটি কার্যকর ও অভিন্ন কাঠামো প্রণয়ন করলে ন্যায়বিচার নিশ্চিত করা সহজ হবে।