ঢাকা
২৯ জুলাই ২০২৬
শিরোনাম
জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদারে আগ্রহী চীন : রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জ্বালানি সহযোগিতা চেয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন তারেক রহমান মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ৮৮ দিনের বিশেষ অভিযানে গ্রেফতার প্রায় ১ লাখ ৪২ হাজার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইওএমের নবনিযুক্ত চিফ অব মিশনের সৌজন্য সাক্ষাৎ বিতর্কিত সব নির্বাচনের নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত : তথ্য উপদেষ্টা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের বঙ্গভবনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ব্যাচেলর পয়েন্টে আর্জেন্টিনা-ব্রাজিল লড়াই

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ১০ জুলাই ২০২৬   ১৬ বার পঠিত
ব্যাচেলর পয়েন্টে আর্জেন্টিনা-ব্রাজিল লড়াই

ছবি: -সংগৃহীত

দীর্ঘ বিরতির পর দর্শকদের জন্য নতুন চমক নিয়ে ফিরেছে জনপ্রিয় ধারাবাহিক ব্যাচেলর পয়েন্ট। নির্মাতা কাজল আরেফিন অমির অসুস্থতার কারণে বিলম্বের পর ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গে মুক্তি পেয়েছে পঞ্চম সিজনের বহুল প্রতীক্ষিত ‘চ্যাপ্টার ১৩’। এবার ফুটবল বিশ্বকাপের আবহে আর্জেন্টিনা-ব্রাজিল দ্বৈরথকে ঘিরে সাজানো হয়েছে নতুন পর্বগুলো।

গলায় পলিপজনিত সমস্যায় আক্রান্ত হওয়ায় চিকিৎসকদের পরামর্শে কিছুদিন সম্পূর্ণ বিশ্রামে ছিলেন নির্মাতা কাজল আরেফিন অমি। সুস্থ হওয়ার পর সীমিত পরিসরে কাজ শুরু করে দর্শকদের জন্য নতুন চ্যাপ্টারটি সম্পন্ন করেন তিনি।

নতুন পর্বের সবচেয়ে বড় আকর্ষণ ফুটবল বিশ্বকাপকে ঘিরে ব্যাচেলরদের বিশেষ আয়োজন। পরিচিত চরিত্রদের দেখা যাবে আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সি গায়ে মাঠে নামতে। ‘মোস্ট ওয়ান্টেড ম্যাচ: আর্জেন্টিনা বনাম ব্রাজিল’ শিরোনামের এই পর্বে থাকছে হাস্যরস, প্রতিদ্বন্দ্বিতা ও ব্যাচেলরদের চিরচেনা মজার সব মুহূর্ত।

নির্মাতার পরিকল্পনা অনুযায়ী ‘চ্যাপ্টার ১৩’ দুটি ভাগে প্রকাশ করা হচ্ছে। প্রথম ভাগের চারটি পর্ব (৯৭-১০০) ইতোমধ্যে মুক্তি পেয়েছে। আগামী ১৬ জুলাই মুক্তি পাবে দ্বিতীয় ভাগের চারটি পর্ব (১০১-১০৪)।

বরাবরের মতো নতুন পর্বগুলোতে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, তৌসিফ মাহবুব, মারজুক রাসেল, চাষী আলম, শামীম হাসান সরকার, পাভেলসহ পরিচিত শিল্পীরা। ফুটবল বিশ্বকাপের উত্তেজনার সঙ্গে ব্যাচেলরদের হাস্যরস মিলিয়ে নতুন এই চ্যাপ্টার দর্শকদের জন্য ভিন্ন স্বাদের বিনোদন নিয়ে এসেছে।