ঢাকা
২০ জুলাই ২০২৬
শিরোনাম
শরিক দল ও জোটের নেতাদের সঙ্গে আজ শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী বজ্রবৃষ্টি ও দমকা হাওয়ার শঙ্কা, দেশের ১৭ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত যুক্তরাষ্ট্র-বাংলাদেশের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং-২০২৬’ শুরু ইরানের নতুন হামলায় আরও এক মার্কিন সেনা নিহত, মধ্যপ্রাচ্যে বাড়ছে সংঘাত আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন, ১৬ বছর পর আবারও শিরোপা জয় চলতি সপ্তাহেই ঘোষণা হচ্ছে ২০২৭ সালের হজ প্যাকেজ বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি জুলাইয়ের ১৮ দিনেই দেশে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স ছিনতাই করে যুবককে হত্যা, ২১ বছর পর দুই আসামির মৃত্যুদণ্ড কাতার বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার অনিয়ম, তদন্ত শেষে দুদকে পাঠানো হবে : তথ্যমন্ত্রী

ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ, সংসদীয় কার্যক্রম জোরদারে আলোচনা

ডেস্ক রিপোর্ট
রবিবার, ১৯ জুলাই ২০২৬   ৪ বার পঠিত
ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ, সংসদীয় কার্যক্রম জোরদারে আলোচনা

ছবি: -সংগৃহীত

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-র একটি প্রতিনিধিদল। রোববার (১৯ জুলাই) জাতীয় সংসদে ডেপুটি স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে সংসদীয় গণতন্ত্র ও সংসদীয় কার্যক্রম আরও কার্যকর করার বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়। ডেপুটি স্পিকার বলেন, বর্তমান সরকার শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। পাশাপাশি সময়ের চাহিদা অনুযায়ী আইন সংস্কারের প্রয়োজনীয়তার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

সংসদের লাইব্রেরিতে সদ্য স্নাতকদের জন্য পার্লামেন্টারি ফেলোশিপ বা ইন্টার্নশিপ চালুর ইউএনডিপির প্রস্তাবে তিনি সমর্থন জানান। একই সঙ্গে সংসদের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য সংস্থার প্রকল্পের সঙ্গে সমন্বয় রাখার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

ডেপুটি স্পিকার ই-পার্লামেন্ট বাস্তবায়নে ইউএনডিপির কারিগরি ও আর্থিক সহযোগিতা কামনা করেন। এছাড়া বাংলাদেশ ও নেপালের সংসদ সদস্যদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের প্রস্তাব এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ে সংসদ সদস্যদের জন্য ওরিয়েন্টেশন কর্মসূচির উদ্যোগকে স্বাগত জানান।

ইউএনডিপির ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সোনালি দয়ারত্নের নেতৃত্বে প্রতিনিধিদলে সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031