ঢাকা
২০ জুলাই ২০২৬

কাতার বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার অনিয়ম, তদন্ত শেষে দুদকে পাঠানো হবে : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ১৯ জুলাই ২০২৬   ৪ বার পঠিত
কাতার বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার অনিয়ম, তদন্ত শেষে দুদকে পাঠানো হবে : তথ্যমন্ত্রী

ছবি: -সংগৃহীত

২০২২ সালের কাতার বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কেনা ও সম্প্রচার প্রক্রিয়ায় প্রায় ১৪০ কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ তুলে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, এ ঘটনায় বিভাগীয় তদন্ত চলছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি আইনি পর্যালোচনার জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হবে।

রোববার (১৯ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে বিশ্বকাপ ফুটবল সম্প্রচার নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং বাফুফের সভাপতি তাবিথ আওয়াল উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী বলেন, ২০২২ সালে শেখ হাসিনা সরকারের সময়ে কাতার বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব ৩ দশমিক ২ মিলিয়ন ডলারে কেনা হয়েছিল। ফিফাকে চুক্তির পুরো অর্থ পরিশোধ করা হলেও মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে প্রায় ১৪০ কোটি টাকার আর্থিক অনিয়ম হয়েছে বলে অভিযোগ রয়েছে।

তিনি জানান, বিটিভির মাধ্যমে হওয়া ওই অনিয়মের বিষয়ে বিভাগীয় তদন্ত চলছে। আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তা পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য দুদকে পাঠানো হবে।

২০২২ ও ২০২৬ বিশ্বকাপ সম্প্রচারের ব্যয় তুলনা করে জহির উদ্দিন স্বপন বলেন, এবারের বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব ফিফার কাছ থেকে ৩ দশমিক ৮৫ মিলিয়ন ডলারে কেনা হয়েছে এবং চারটি গণমাধ্যমে সফলভাবে খেলা সম্প্রচার করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল বিশ্বকাপ সম্প্রচারে জনগণের অর্থ ব্যয় না করার। পুরো আয়োজনে তিন থেকে চার কোটি টাকার ঘাটতি থাকতে পারে, তবে বিজ্ঞাপন থেকে পাওয়া আয় দিয়ে তা সমন্বয় করা সম্ভব হবে। ফলে এবারের বিশ্বকাপ সম্প্রচারে সরকারি তহবিল থেকে ব্যয় প্রায় শূন্যের কোঠায় রয়েছে।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031