https://timenewsbangla.com

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের প্রথম ১৯ দিনে দেশে প্রবাসী আয় এসেছে ১৯৪ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৫২ কোটি ২০ লাখ ডলার। সে হিসাবে এ বছর প্রবাসী আয় বেড়েছে ২৭ দশমিক ৬ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্যে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, ১৯ জুলাই একদিনেই দেশে এসেছে ১৪ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স। এছাড়া ১৬ থেকে ১৮ জুলাই পর্যন্ত তিন দিনে সংশোধিত হিসাবে এসেছে ১৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার।
সংশ্লিষ্টরা বলছেন, অর্থবছরের শুরুতেই রেমিট্যান্সের এই ঊর্ধ্বমুখী প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে ইতিবাচক ভূমিকা রাখবে।