ঢাকা
১০ সেপ্টেম্বর ২০২৬

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে : ককরোচ জনতা পার্টি

ডেস্ক রিপোর্ট
সোমবার, ২০ জুলাই ২০২৬   ২৫ বার পঠিত
দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে : ককরোচ জনতা পার্টি

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

ভারতের ককরোচ জনতা পার্টি (সিজেপি) জানিয়েছে, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে। সোমবার (২০ জুলাই) দলটির প্রধান মুখপাত্র সৌরভ দাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন।

সৌরভ দাস জানান, তিনি দুপুর ১২টা থেকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার বাসভবনে অবস্থান করছেন। সেখানে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অবিলম্বে পদত্যাগ বা অপসারণসহ আন্দোলনকারীদের বিভিন্ন দাবি তুলে ধরা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, স্বাস্থ্যমন্ত্রী বিষয়টি যথাযথ পর্যায়ে আলোচনার আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেওয়া হয়নি। তাই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলনকারীরা কর্মসূচি চালিয়ে যাবেন।

এর আগে, সিজেপির পূর্বঘোষিত পার্লামেন্ট অভিমুখে পদযাত্রা পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। সোমবার সকালে নয়াদিল্লিতে এ ঘটনা ঘটে।

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের তদন্ত এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত ৬ জুন থেকে আন্দোলন করে আসছে ফেসবুকভিত্তিক সংগঠন ককরোচ জনতা পার্টি। তাদের এ আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে ২৮ জুন থেকে অনশনে রয়েছেন ভারতের জলবায়ু ও পরিবেশ আন্দোলনকর্মী সোনাম ওয়াংচুক।

সোমবার নয়াদিল্লির জন্তর মন্তর এলাকা থেকে পার্লামেন্টের উদ্দেশে পদযাত্রার কর্মসূচি ছিল সিজেপির। তবে কর্মসূচি শুরুর কিছুক্ষণ পরই পুলিশ অভিযান চালিয়ে তা ছত্রভঙ্গ করে দেয়। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এ সময় আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জও করা হয়।

জানা গেছে, কর্মসূচির জন্য দিল্লি পুলিশের কাছে আগেই অনুমতি চেয়েছিল সিজেপি। তবে অনুমতি না পাওয়ায় তারা অনুমতি ছাড়াই পদযাত্রা করার সিদ্ধান্ত নেয়। এর পরই পুলিশ হস্তক্ষেপ করে কর্মসূচি বন্ধ করে দেয়।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930