ঢাকা
১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম

ঘুষের মামলায় চীনের সাবেক গভর্নরের মৃত্যুদণ্ড

ডেস্ক রিপোর্ট
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬   ১২ বার পঠিত
ঘুষের মামলায় চীনের সাবেক গভর্নরের মৃত্যুদণ্ড

ছবি: -সংগৃহীত

ঘুষ নেওয়ার দায়ে চীনের শানসি প্রদেশের সাবেক গভর্নর জিন শিয়াংজুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। তবে তাৎক্ষণিকভাবে এ সাজা কার্যকর হবে না; দুই বছরের জন্য স্থগিত রাখা হয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, জিন শিয়াংজুন ১৪ কোটি ৮০ লাখ ইউয়ানের বেশি ঘুষ নিয়েছেন—এ অভিযোগ আদালতে প্রমাণিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) হেনান প্রদেশের শিনইয়াং ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট তার বিরুদ্ধে এ রায় দেন।

রায়ে জিনের রাজনৈতিক অধিকার আজীবনের জন্য বাতিল এবং ব্যক্তিগত সব সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে। ঘুষের অর্থ থেকে অর্জিত আয় ও ওই অর্থের সুদও রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

আদালত বলেছে, তার বিরুদ্ধে প্রমাণিত ঘুষের পরিমাণ ছিল অত্যন্ত বড় এবং তার কর্মকাণ্ডে রাষ্ট্র ও জনগণের স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গত জুনে মামলাটির প্রকাশ্য শুনানি অনুষ্ঠিত হয়।

তবে গ্রেপ্তারের পর নিজের অপরাধ স্বীকার করা, তদন্তকারীদের অজানা আরও কয়েকটি ঘুষের ঘটনা প্রকাশ করা এবং আদালতে অনুশোচনা প্রকাশ করায় তার সাজা দুই বছরের জন্য স্থগিত করা হয়েছে। তার অবৈধভাবে অর্জিত কিছু অর্থ ইতোমধ্যে উদ্ধারও করা হয়েছে।

চীনের আইনে মৃত্যুদণ্ড দুই বছরের জন্য স্থগিত রাখার সুযোগ রয়েছে। এ সময়ের মধ্যে নির্দিষ্ট শর্ত পূরণ হলে মৃত্যুদণ্ড পরিবর্তন করে অন্য শাস্তি দেওয়ার বিধান রয়েছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930