ঢাকা
২১ জুলাই ২০২৬
শিরোনাম
জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার মোদির বাসভবনের সামনে রাহুল-প্রিয়াঙ্কার বিক্ষোভ, শিক্ষার্থীদের ওপর দমন-পীড়নের প্রতিবাদ একনেকে উঠছে ২,০৮২ কোটি টাকার পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্প ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের মামলাজট কমাতে মধ্যস্থতা কার্যক্রমে মিলছে আশাব্যঞ্জক ফল : আইনমন্ত্রী সরকারি ব্যবস্থাপনায় ২০২৭ সালের হজের দুই প্যাকেজ ঘোষণা আজও দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির পূর্বাভাস বিশ্বকাপ ট্রফি নিয়ে ঘরে ফিরল স্পেন, মাদ্রিদে উৎসবের আমেজ বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ বিশ্বকাপের পর আর্জেন্টিনার নতুন চ্যালেঞ্জ, সামনে ব্যস্ত সূচি

মামলা সঠিকভাবে উপস্থাপনের আহ্বান প্রধান বিচারপতির

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬   ১০ বার পঠিত
মামলা সঠিকভাবে উপস্থাপনের আহ্বান প্রধান বিচারপতির

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বিচারপ্রার্থীর মামলা সঠিকভাবে আদালতে উপস্থাপন করতে আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

সোমবার (২০ জুলাই) বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে বর্ষীয়ান রাজনীতিবিদ ও জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দীন সরকারের স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

প্রধান বিচারপতি বলেন, আইনজীবী যে মামলা হাতে নেবেন, তার প্রতি পূর্ণ অঙ্গীকার থাকতে হবে। বিচারপ্রার্থী পেশাগতভাবে আইনজীবীকে নিয়োগ দেন; তাই মামলাটি যথাযথভাবে আদালতে উপস্থাপন করা আইনজীবীর আইনি, নৈতিক ও পেশাগত দায়িত্ব। তিনি বলেন, বিচার করবেন বিচারপতিরা; আইনজীবীর দায়িত্ব হলো মামলাটি সঠিকভাবে আদালতের সামনে তুলে ধরা। হার-জিত ভিন্ন বিষয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার মো. কায়সার কামাল, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, আপিল বিভাগের বিচারপতি এস এম এমদাদুল হক, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন (এমপি) এবং বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার মো. বদরুদ্দোজা (বাদল)।

ডেপুটি স্পিকার বলেন, ব্যারিস্টার জমিরউদ্দীন সরকার গণতন্ত্র, সাংবিধানিক ধারাবাহিকতা, আইনের শাসন ও মৌলিক অধিকার রক্ষায় সদা সচেষ্ট ছিলেন। আইনমন্ত্রী বলেন, ব্যারিস্টার জমিরউদ্দীন সরকার আইনজীবী, ছয়বারের সংসদ সদস্য, শিক্ষামন্ত্রী, স্পিকার ও অস্থায়ী রাষ্ট্রপতি—প্রতিটি ক্ষেত্রেই সফলতার স্বাক্ষর রেখেছেন।

অনুষ্ঠানে জমিরউদ্দীন সরকারের মেয়ে নিলুফার জমির বাবার স্মৃতিচারণ করেন। উপস্থিত ছিলেন তার ছেলে ব্যারিস্টার নওশাদ জমির (এমপি) ও ব্যারিস্টার নওফেল জমির।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির উদ্যোগে শহীদ শফিউর রহমান মিলনায়তনে আয়োজিত স্মৃতিচারণ ও দোয়া মাহফিলে হাইকোর্টের বিচারপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবীরাও অংশ নেন। সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের (এমপি) সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী। শেষে ব্যারিস্টার জমিরউদ্দীন সরকারের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031