ঢাকা
২১ জুলাই ২০২৬
শিরোনাম
নামিবিয়ায় মরুভূমির বুকে ‘অদৃশ্য’ হোটেল উত্তপ্ত পশ্চিমবঙ্গ, রাস্তায় নামলেন মমতা ব্যানার্জী বিশ্বকাপ ফাইনালের রাতে স্বামী বাইরে, স্ত্রীকে ধর্ষণের অভিযোগ বিশ্বকাপ ফাইনাল নিয়ে বিরোধ, চট্টগ্রামে মা-মেয়েসহ আহত ৫ গাজী নজরুল ইস্যুতে তথ্য সংগ্রহের পর সাংগঠনিক ব্যবস্থা নেবে জামায়াত স্থানীয় সরকার নির্বাচনে কারা প্রার্থী হতে পারবেন না, জানাল নির্বাচন কমিশন পারফরম্যান্সে অসন্তুষ্ট হলে মন্ত্রিসভায় নতুন মুখ আনতে পারেন প্রধানমন্ত্রী : তথ্য উপদেষ্টা হামে শিশুমৃত্যু ৮০০’র কাছাকাছি, ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু বদলির তদবিরে অফিসে ঢুকতেই পারি না : শিক্ষামন্ত্রী দিল্লিতে বিক্ষোভ, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

পারফরম্যান্সে অসন্তুষ্ট হলে মন্ত্রিসভায় নতুন মুখ আনতে পারেন প্রধানমন্ত্রী : তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬   ২ বার পঠিত
পারফরম্যান্সে অসন্তুষ্ট হলে মন্ত্রিসভায় নতুন মুখ আনতে পারেন প্রধানমন্ত্রী : তথ্য উপদেষ্টা

ছবি: -সংগৃহীত

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, কোনো মন্ত্রী বা উপদেষ্টার কাজে প্রধানমন্ত্রী সন্তুষ্ট না হলে প্রয়োজন অনুযায়ী দপ্তর পুনর্বণ্টন কিংবা উপদেষ্টা পরিষদে নতুন মুখ যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন। তবে সম্ভাব্য মন্ত্রিসভা পুনর্গঠন কবে হতে পারে, সে বিষয়ে তিনি নির্দিষ্ট কোনো সময়সীমা জানাননি।

মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সরকারের ১৮০ দিন পূর্তিকে সামনে রেখে মন্ত্রিসভায় রদবদলের আলোচনা সম্পর্কে জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, এ বিষয়ে তিনিও গণমাধ্যমে প্রকাশিত খবরই দেখেছেন, এর বাইরে তার কাছে কোনো নিশ্চিত তথ্য নেই।

তিনি বলেন, একটি গণতান্ত্রিক সরকার সব সময় প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত পর্যালোচনা করতে পারে। কোনো সিদ্ধান্ত বা দায়িত্ব বণ্টন আরও ভালোভাবে করার সুযোগ থাকলে তা গ্রহণ করা স্বাভাবিক।

উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রী একটি মন্ত্রিসভা ও উপদেষ্টা পরিষদ গঠন করেছেন। তার সঙ্গে বিভিন্ন সময়ে আলোচনার ভিত্তিতে তিনি যতটুকু বুঝেছেন, যদি প্রধানমন্ত্রী মনে করেন কেউ প্রত্যাশিতভাবে দায়িত্ব পালন করতে পারছেন না, তাহলে জনগণের স্বার্থে তিনি প্রয়োজনীয় পরিবর্তন আনতে পারেন। এর মধ্যে দপ্তর পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে দায়িত্ব দেওয়ার বিষয়ও থাকতে পারে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী সব সময় জনগণের কল্যাণকে অগ্রাধিকার দেন। তাই দায়িত্ব বণ্টন বা সিদ্ধান্ত আরও কার্যকর করার সুযোগ থাকলে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

তবে সম্ভাব্য এই পরিবর্তন সরকারের ১৮০ দিন পূর্তির আগে, পরে কিংবা আরও পরে হবে কি না—এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি তথ্য উপদেষ্টা। তিনি বলেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রীরই।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031