ঢাকা
২১ জুলাই ২০২৬
শিরোনাম
উত্তপ্ত পশ্চিমবঙ্গ, রাস্তায় নামলেন মমতা ব্যানার্জী বিশ্বকাপ ফাইনালের রাতে স্বামী বাইরে, স্ত্রীকে ধর্ষণের অভিযোগ বিশ্বকাপ ফাইনাল নিয়ে বিরোধ, চট্টগ্রামে মা-মেয়েসহ আহত ৫ গাজী নজরুল ইস্যুতে তথ্য সংগ্রহের পর সাংগঠনিক ব্যবস্থা নেবে জামায়াত স্থানীয় সরকার নির্বাচনে কারা প্রার্থী হতে পারবেন না, জানাল নির্বাচন কমিশন পারফরম্যান্সে অসন্তুষ্ট হলে মন্ত্রিসভায় নতুন মুখ আনতে পারেন প্রধানমন্ত্রী : তথ্য উপদেষ্টা হামে শিশুমৃত্যু ৮০০’র কাছাকাছি, ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু বদলির তদবিরে অফিসে ঢুকতেই পারি না : শিক্ষামন্ত্রী দিল্লিতে বিক্ষোভ, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক মেজর (অব.) মোজাফফরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬   ৫ বার পঠিত
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

ছবি: -সংগৃহীত

পাবনার পুলিশ সুপার (এসপি) মো. ছুফি উল্লাহসহ পুলিশের ১০ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করেছে সরকার। মঙ্গলবার (২১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদের সই করা দুটি পৃথক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে। তার স্থলে অ্যান্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার আবু আশ্রাফকে পাবনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া অ্যান্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার শরিফ উদ্দিন আহমেদকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‍্যাব) এবং শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. কফিল উদ্দিনকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।

অন্য একটি প্রজ্ঞাপনে আরও ছয়জন কর্মকর্তাকে বিভিন্ন রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। এর মধ্যে পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি নাসিয়ান ওয়াজেদকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

রাজশাহী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার মোহাম্মদ আশজিকুর রহমানকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মো. আপেল মাহমুদকে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের (টিআর পদে) পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিনকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপার মীর আবু তৌহিদকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

এ ছাড়া স্পেশাল ব্রাঞ্চের (এসবি) বিশেষ পুলিশ সুপার তাহসিন মাসরুফ হোসেন মারুফকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, এসব বদলির আদেশ কার্যকর করা হয়েছে।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031