ঢাকা
২১ জুলাই ২০২৬
শিরোনাম
উত্তপ্ত পশ্চিমবঙ্গ, রাস্তায় নামলেন মমতা ব্যানার্জী বিশ্বকাপ ফাইনালের রাতে স্বামী বাইরে, স্ত্রীকে ধর্ষণের অভিযোগ বিশ্বকাপ ফাইনাল নিয়ে বিরোধ, চট্টগ্রামে মা-মেয়েসহ আহত ৫ গাজী নজরুল ইস্যুতে তথ্য সংগ্রহের পর সাংগঠনিক ব্যবস্থা নেবে জামায়াত স্থানীয় সরকার নির্বাচনে কারা প্রার্থী হতে পারবেন না, জানাল নির্বাচন কমিশন পারফরম্যান্সে অসন্তুষ্ট হলে মন্ত্রিসভায় নতুন মুখ আনতে পারেন প্রধানমন্ত্রী : তথ্য উপদেষ্টা হামে শিশুমৃত্যু ৮০০’র কাছাকাছি, ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু বদলির তদবিরে অফিসে ঢুকতেই পারি না : শিক্ষামন্ত্রী দিল্লিতে বিক্ষোভ, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক মেজর (অব.) মোজাফফরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

মেজর (অব.) মোজাফফরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬   ১ বার পঠিত
মেজর (অব.) মোজাফফরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

ছবি: -সংগৃহীত

মেজর (অব.) মোজাফফরকে প্রোডাকশন ওয়ারেন্টের মাধ্যমে আগামী ২৩ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২১ জুলাই) চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের আবেদনের পর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।

আদেশের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের (মিস কেস) মামলায় গ্রেপ্তার লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর ‘এক/এগারো’ থেকে শুরু করে বিভিন্ন মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

তিনি আরও বলেন, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে মেজর (অব.) মোজাফফরের কথোপকথন ও বিভিন্ন ধরনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। বিষয়গুলো তদন্তের প্রয়োজন রয়েছে। এ কারণে তাকে জিজ্ঞাসাবাদের জন্য প্রোডাকশন ওয়ারেন্ট চাওয়া হলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪৫ বছর ধরে পলাতক মেজর (অব.) মোজাফফরকে গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন তাকে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031