ঢাকা
১০ সেপ্টেম্বর ২০২৬

সৌদির দুই ট্যাংকারে হুতিদের হামলা, নৌ-অবরোধের ঘোষণা

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬   ২৫ বার পঠিত
সৌদির দুই ট্যাংকারে হুতিদের হামলা, নৌ-অবরোধের ঘোষণা

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে। তাদের ভাষ্য, ‘এনসেলিয়া’ ও ‘লায়লা’ নামের জাহাজ দুটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে একযোগে হামলা চালানো হয়েছে। হামলায় জাহাজ দুটিতে আগুন ধরে গেছে বলেও দাবি করেছে তারা।

হামলার পর হুতিরা ঘোষণা দেয়, সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধ আরোপ করা হয়েছে। গোষ্ঠীটির দাবি, গত ১২ বছর ধরে ইয়েমেনের জনগণের ওপর সৌদি নেতৃত্বাধীন অবরোধের জবাব হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

তবে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, সৌদি উপকূল থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে একটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে এবং এতে আগুন লাগে। তবে জাহাজটির ক্রুদের হতাহত হওয়ার কোনো তথ্য তারা নিশ্চিত করেনি।

এর আগে চলতি সপ্তাহে হুতিরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধের ঘোষণা দিয়ে সতর্ক করেছিল, বাব আল-মান্দাব প্রণালি দিয়ে সৌদি জাহাজ প্রবেশ বা বের হওয়ার চেষ্টা করলে সেগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হবে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930