https://timenewsbangla.com

নিরাপত্তাজনিত কারণে ভারতের রাজধানী দিল্লির ১৬টি মেট্রো স্টেশন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে দিল্লি মেট্রো রেল করপোরেশন (ডিএমআরসি) এ তথ্য নিশ্চিত করেছে।
বন্ধ থাকা স্টেশনগুলোর মধ্যে রয়েছে রাজীব চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, মান্ডি হাউস, আইটিও, খান মার্কেট, লোক কল্যাণ মার্গ, প্যাটেল চক, রামকৃষ্ণ আশ্রম মার্গ, বারাকাম্বা রোড, সুপ্রিম কোর্ট, সেবা তীর্থ, জনপথ, দিল্লি গেট, ইন্দ্রপ্রস্থ, জোর বাগ ও শিবাজি স্টেডিয়াম।
ডিএমআরসি জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব স্টেশনে ট্রেন থামবে না এবং যাত্রীদের ওঠানামাও বন্ধ থাকবে।
যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) চলমান বিক্ষোভ সমাবেশে ব্যাপক জনসমাগমের পর নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।