ঢাকা
৩০ জুলাই ২০২৬
শিরোনাম
২৫ বিশ্ববিদ্যালয়ে আধুনিক ল্যাংগুয়েজ সেন্টার করবে ইউজিসি, শেখানো হবে ৮টি ভাষা সিপিডির গবেষণা, কৃষক থেকে খুচরা বাজারে আসতে চালের দাম প্রায় দ্বিগুণ আগস্টের শেষ সপ্তাহে খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার, সিন্ডিকেটভুক্ত এজেন্সি বাদ দেওয়ার ঘোষণা আমিরাতে ৫ হাজার নয়, এখন পর্যন্ত ৬২৬ জনের ভিসা বাতিল : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর, গুরুত্ব পাচ্ছে কৌশলগত সম্পর্ক প্রধানমন্ত্রীর সঙ্গে জুলাই যোদ্ধা শেখ আজিজুর রহমানের সাক্ষাৎ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় ১০ কিলোমিটার যানজট ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ উনেস্কোর সঙ্গে অংশীদারত্ব আরও জোরদার করতে চায় বাংলাদেশ হজের ব্যয় কমতে পারে অন্তত ৪০ হাজার টাকা : বিমান প্রতিমন্ত্রী

‘গুলশানের চামেলি’তে যুক্ত হলেন বাঁধন

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬   ০ বার পঠিত
‘গুলশানের চামেলি’তে যুক্ত হলেন বাঁধন

ছবি: -সংগৃহীত

অভিনেত্রী আজমেরী হক বাঁধন নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’-তে অভিনয় করতে যাচ্ছেন। পরিচালক ও প্রযোজক মোহাম্মদ ইকবাল নির্মিত এই ছবিতে তিনি একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করবেন। এর আগে নাম ভূমিকায় পশ্চিমবঙ্গের অভিনেত্রী মধুমিতা সরকার অভিনয় করবেন বলে নিশ্চিত করা হয়েছিল।

বাঁধন গণমাধ্যমকে জানান, নির্মাতা মোহাম্মদ ইকবালের সঙ্গে তার প্রাথমিক আলোচনা হয়েছে। গল্প, চরিত্র এবং পুরো আয়োজন তার ভালো লেগেছে। আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হওয়ার কথা রয়েছে।

অভিনেত্রীর ভাষ্য, সিনেমাটিতে অভিনয়ের প্রস্তাব তাকে যে সম্মান ও পেশাদারিত্বের সঙ্গে দেওয়া হয়েছে, সেটি তার কাছে ইতিবাচক লেগেছে। পাশাপাশি ছবিতে যুক্ত অন্যান্য শিল্পীদের বিষয়টিও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

সাম্প্রতিক সময়ে ‘রেহানা মরিয়ম নূর’, ‘এশা মার্ডার’ এবং আন্তর্জাতিকভাবে প্রশংসিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর মতো কাজের মাধ্যমে আলোচনায় থাকা বাঁধন বলেন, একজন অভিনেত্রী হিসেবে তিনি নিজেকে নির্দিষ্ট ধরনের গল্পে সীমাবদ্ধ রাখতে চান না। ভিন্নধর্মী ও বাণিজ্যিক—সব ধরনের চরিত্রে কাজ করে অভিনয়ের পরিধি আরও বিস্তৃত করতে চান বলেই ‘গুলশানের চামেলি’-তে অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

জানা গেছে, রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের আড়ালে লুকিয়ে থাকা অন্ধকার বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ছবিটির গল্প। এতে মধুমিতা সরকার ও বাঁধনের পাশাপাশি অভিনয় করবেন আমিন খান, রোজিনা ও আশীষ খন্দকার।

পরিচালক মোহাম্মদ ইকবাল এর আগে ‘কিল হিম’, ‘ডেড বডি’ ও ‘রিভেঞ্জ’ নির্মাণ করেছেন। নতুন এই সিনেমার শুটিং আগামী ডিসেম্বরে শুরু হওয়ার পরিকল্পনা রয়েছে।