ঢাকা
১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এইচআরসিএম স্ট্যাটাস প্রত্যাহারে ব্রিটিশ হাইকমিশনারের সহযোগিতা চাইলেন বিমানমন্ত্রী পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত কাদেরসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭ নেতার মৃত্যুদণ্ড জুলাই গণঅভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড শহীদ দুই সেনাসদস্যের পরিবারের পাশে সরকার, দেওয়া হবে বাড়ি ও ভাতা আসছে স্মার্ট ইমিগ্রেশন ব্যবস্থা, বিমানবন্দরে নামার আগেই শনাক্ত হবে অপরাধী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন, আজ থেকে বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রি সৌদিতে হুথিদের একের পর এক হামলা, জেদ্দাসহ ৬ শহরে সতর্কতা ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায় আজ পোশাকশিল্পে জ্বালানি ও নীতি সংস্কারে প্রধানমন্ত্রীর কাছে বিকেএমইএর ৬ প্রস্তাব

আন্দোলন প্রত্যাহার, রোববার থেকে ক্লাসে ফিরছেন খুবি শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
শনিবার, ০১ আগস্ট ২০২৬   ৪৫ বার পঠিত
আন্দোলন প্রত্যাহার, রোববার থেকে ক্লাসে ফিরছেন খুবি শিক্ষার্থীরা

ছবি: -সংগৃহীত

কয়েক দফা আন্দোলন ও ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা। ফলে রোববার (২ আগস্ট) থেকে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।

শুক্রবার (৩১ জুলাই) শিক্ষার্থীদের দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, তিন দফা দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গৃহীত পদক্ষেপে সন্তুষ্ট হয়ে তারা আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। তবে দাবিগুলোর পূর্ণ বাস্তবায়ন পর্যবেক্ষণে রাখা হবে। কোনো ধরনের গড়িমসি বা অসহযোগিতা দেখা গেলে আবারও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও সতর্ক করা হয়েছে।

এর আগে ২৪ জুলাই প্রশাসনের সঙ্গে বৈঠকে তিন দফা দাবি উপস্থাপন করে দাবি পূরণ না হওয়া পর্যন্ত সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেন শিক্ষার্থীরা। পরবর্তী সময়ে কয়েক দফা বৈঠকেও সন্তোষজনক অগ্রগতি না হওয়ায় তারা বিভিন্ন ভবনে তালা ঝুলিয়ে দেন। পরে প্রশাসনের আশ্বাসে তালা খুলে দেওয়া হলেও ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত ছিল।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক মো. সালাউদ্দিন বলেন, প্রশাসন শুরু থেকেই শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে। শিক্ষার্থীদের ক্লাসে ফেরার সিদ্ধান্তকে তিনি ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।

উল্লেখ্য, গত ২২ জুলাই বিজয় ২৪ হলের ছাত্রীদের শৌচাগার ও গোসলখানার ভেন্টিলেটর দিয়ে গোপনে ভিডিও ধারণের অভিযোগে ক্যানটিনকর্মী ইমাম হাসানকে আটক করে শিক্ষার্থীরা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। একই ঘটনায় তার স্ত্রীও গ্রেপ্তার হন।

এ ঘটনার বিচার, যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত দুই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং স্পন্দন-২৪ ক্লাবের নিবন্ধন বাতিলসহ তিন দফা দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। প্রশাসনের সঙ্গে ধারাবাহিক বৈঠক, তদন্ত কার্যক্রম ও সিন্ডিকেটের সিদ্ধান্তের পর দাবিগুলোর বিষয়ে অগ্রগতি হওয়ায় তারা ক্লাস-পরীক্ষায় ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930