ঢাকা
০৫ আগস্ট ২০২৬
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইওএম উপমহাপরিচালকের বৈঠক, মানব পাচার প্রতিরোধে জোর আরও পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা, এরপর কমতে পারে বর্ষণ বাগেরহাটে একই পরিবারের তিনজনের গলিত মরদেহ উদ্ধার, হত্যাকাণ্ডের সন্দেহ দণ্ডিত আসামির বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি সরকারের আহ্বান হরমুজ চুক্তিতে অগ্রগতি, তবে এখনো চূড়ান্ত নয় : মার্কো রুবিও হাসিনা বক্তব্য দিলে তার দায় নেবে না ভারত : পররাষ্ট্র মন্ত্রণালয় ২০২৫-২৬ এনবিআরের রাজস্ব আদায় ৪ লাখ ১৫ হাজার কোটি টাকা, লক্ষ্যমাত্রা পূরণ হয়নি সৌদি জোটে বাংলাদেশের যোগদান আঞ্চলিক স্থিতিশীলতায় অঙ্গীকারের প্রতিফলন : পররাষ্ট্রমন্ত্রী তাড়াহুড়ো নয়, আন্তর্জাতিক মানদণ্ড মেনেই জুলাই হত্যাকাণ্ডের বিচার : চিফ প্রসিকিউটর বিএসটিআই পরীক্ষায় ৮ ব্র্যান্ডের ফর্সাকারী ক্রিমে বিপজ্জনক মাত্রার মার্কারি

সালিশে মারধরের পর বিষপানে যুবকের মৃত্যু, লাশ নিয়ে সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি
সোমবার, ০৩ আগস্ট ২০২৬   ৫ বার পঠিত
সালিশে মারধরের পর বিষপানে যুবকের মৃত্যু, লাশ নিয়ে সড়ক অবরোধ

ছবি: -সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রামে সালিশি বৈঠকের পর মারধরের অভিযোগের জেরে বিষপান করে ফিরোজ হোসেন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার ও মামলা নেওয়ার দাবিতে মরদেহ নিয়ে প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন স্বজন ও স্থানীয়রা।

পরিবারের অভিযোগ, গত ১ আগস্ট পাটগ্রাম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে একটি সালিশে ফিরোজকে জরিমানা করা হয়। তিনি জরিমানা দিতে অস্বীকৃতি জানালে কয়েকজন তার বাড়িতে গিয়ে মারধর করেন। অপমান সইতে না পেরে তিনি কীটনাশক পান করেন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তার মৃত্যু হয়।

নিহতের স্বজনদের দাবি, ঘটনার পর থানায় অভিযোগ দিতে গেলেও তা গ্রহণ করা হয়নি। পরে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী মরদেহ নিয়ে সড়ক অবরোধ করেন। পুলিশ ও স্থানীয় নেতাদের আশ্বাসে দুই ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়।

পরিবার এ ঘটনায় কয়েকজনের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছে। তবে অভিযোগ ওঠা ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, রাতের দিকে নিহতের পরিবার অভিযোগ দিতে এসেছে। অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031