ঢাকা
০৬ আগস্ট ২০২৬
শিরোনাম
শেখ হাসিনাকে ভারতে সংবাদমাধ্যমে কথা বলার সুযোগ দেওয়ায় বাংলাদেশের ক্ষোভ নতজানু রাষ্ট্রে আর কখনো ফিরে যাবে না বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী জীবন ঝুঁকিতে থাকলে রোহিঙ্গাদের ফেরত পাঠাবে না মালয়েশিয়া জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়িত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী গুলশান থেকে গ্রেফতার গাজীপুর-৫ আসনের সাবেক এমপি আখতারুজ্জামান হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,০৮৩ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, দর্শনার্থীদের জন্য খুলছে দুয়ার জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ ও নিরপেক্ষ : প্রধানমন্ত্রী হরমুজ প্রণালী খুলতে ইরানের সঙ্গে চুক্তির আশা যুক্তরাষ্ট্রের

হরমুজ চুক্তিতে অগ্রগতি, তবে এখনো চূড়ান্ত নয় : মার্কো রুবিও

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬   ৭ বার পঠিত
হরমুজ চুক্তিতে অগ্রগতি, তবে এখনো চূড়ান্ত নয় : মার্কো রুবিও

ছবি: -সংগৃহীত

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, হরমুজ প্রণালী দিয়ে অবাধ জাহাজ চলাচল নিশ্চিত করতে একটি চুক্তির বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে আলোচনা এখনো চূড়ান্ত পর্যায়ে পৌঁছেনি এবং সমঝোতা সম্পন্ন হতে আরও কিছু সময় লাগতে পারে।

মঙ্গলবার তিনি বলেন, খুব শিগগিরই এ বিষয়ে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে বলে যুক্তরাষ্ট্র আশাবাদী।

রুবিও জানান, হরমুজ প্রণালীতে নিরাপদ নৌযান চলাচল নিশ্চিত করতে ইরান ও ওমানের মধ্যে চলমান আলোচনায় যুক্তরাষ্ট্রও সম্পৃক্ত রয়েছে। পাশাপাশি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘমেয়াদি আলোচনার পথও তৈরি করা হচ্ছে।

তিনি বলেন, বর্তমানে হরমুজ প্রণালী উন্মুক্ত রয়েছে এবং এ গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে তেল পরিবহন স্বাভাবিকভাবেই অব্যাহত আছে। তবে নিরাপদ ও নির্বিঘ্ন জাহাজ চলাচল আরও জোরদার করাই এখন ওয়াশিংটনের তাৎক্ষণিক অগ্রাধিকার।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যুক্তরাষ্ট্রের বর্তমান লক্ষ্য হরমুজ প্রণালীতে স্বাভাবিক নৌ চলাচল নিশ্চিত করা। একই সঙ্গে দীর্ঘমেয়াদে ইরানের পারমাণবিক কর্মসূচির অবসান ঘটানোর লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031