ঢাকা
০৬ আগস্ট ২০২৬
শিরোনাম
শেখ হাসিনাকে ভারতে সংবাদমাধ্যমে কথা বলার সুযোগ দেওয়ায় বাংলাদেশের ক্ষোভ নতজানু রাষ্ট্রে আর কখনো ফিরে যাবে না বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী জীবন ঝুঁকিতে থাকলে রোহিঙ্গাদের ফেরত পাঠাবে না মালয়েশিয়া জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়িত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী গুলশান থেকে গ্রেফতার গাজীপুর-৫ আসনের সাবেক এমপি আখতারুজ্জামান হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,০৮৩ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, দর্শনার্থীদের জন্য খুলছে দুয়ার জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ ও নিরপেক্ষ : প্রধানমন্ত্রী হরমুজ প্রণালী খুলতে ইরানের সঙ্গে চুক্তির আশা যুক্তরাষ্ট্রের

২০২৫-২৬ এনবিআরের রাজস্ব আদায় ৪ লাখ ১৫ হাজার কোটি টাকা, লক্ষ্যমাত্রা পূরণ হয়নি

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬   ৫ বার পঠিত
২০২৫-২৬ এনবিআরের রাজস্ব আদায় ৪ লাখ ১৫ হাজার কোটি টাকা, লক্ষ্যমাত্রা পূরণ হয়নি

ছবি: -সংগৃহীত

২০২৫-২৬ অর্থবছরে কাস্টমস, ভ্যাট ও আয়কর—এই তিন প্রধান খাত থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মোট রাজস্ব আদায় হয়েছে ৪ লাখ ১৫ হাজার ৪৭৩ কোটি টাকা। আগের অর্থবছরের তুলনায় রাজস্ব আদায়ে ১২ দশমিক ০৩ শতাংশ প্রবৃদ্ধি হলেও সংশোধিত লক্ষ্যমাত্রা থেকে প্রায় ৮৭ হাজার ৫২৭ কোটি টাকা পিছিয়ে রয়েছে সংস্থাটি।

মঙ্গলবার এনবিআরের গবেষণা ও পরিসংখ্যান অনুবিভাগ প্রকাশিত ‘২০২৫-২৬ অর্থবছরের জুন শেষের রাজস্ব আহরণের চিত্র’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে এনবিআরের মোট রাজস্ব আদায় ছিল ৩ লাখ ৭০ হাজার ৮৭৫ কোটি টাকা। সে তুলনায় বিদায়ী অর্থবছরে রাজস্ব আদায় বেড়েছে উল্লেখযোগ্যভাবে। তবে ২০২৫-২৬ অর্থবছরের জন্য নির্ধারিত ৫ লাখ ৩ হাজার কোটি টাকার সংশোধিত লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়নি।

খাতভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি রাজস্ব এসেছে আয়কর ও ভ্রমণ কর থেকে। এ খাতে আদায় হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৬২০ কোটি টাকা, যা আগের অর্থবছরের তুলনায় ১২ দশমিক ৮০ শতাংশ বেশি। তবে এ খাতের সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৮৬ হাজার ১১০ কোটি টাকা।

ভ্যাট খাতে রাজস্ব আদায় হয়েছে ১ লাখ ৫৭ হাজার ৭৩৪ কোটি টাকা। আগের অর্থবছরের তুলনায় এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ১১ দশমিক ৮০ শতাংশ। কিন্তু নির্ধারিত লক্ষ্যমাত্রা ১ লাখ ৮৬ হাজার ১১০ কোটি টাকার তুলনায় আদায় উল্লেখযোগ্যভাবে কম।

কাস্টমস বা আমদানি-রপ্তানি শুল্ক খাতে আদায় হয়েছে ১ লাখ ১২ হাজার ১১৯ কোটি টাকা, যা আগের অর্থবছরের তুলনায় ১১ দশমিক ৯০ শতাংশ বেশি। তবে এ খাতেও ১ লাখ ৬০ হাজার ৯৮০ কোটি টাকার সংশোধিত লক্ষ্যমাত্রা পূরণ হয়নি।

এনবিআরের তথ্যে আরও দেখা গেছে, আমদানি পর্যায়ে ভ্যাট আদায়ে ১১ দশমিক ৯০ শতাংশ এবং সম্পূরক শুল্কে ৪ দশমিক ১৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হলেও আন্তর্জাতিক বাণিজ্য ও মূল আমদানি শুল্ক থেকে আদায় আগের অর্থবছরের তুলনায় ৬ দশমিক ৯৮ শতাংশ কমেছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031