ঢাকা
০৪ আগস্ট ২০২৬
শিরোনাম
অতিরিক্ত বিদ্যুৎ বিল এলে লিখিত অভিযোগের পরামর্শ তথ্য উপদেষ্টার চট্টগ্রাম বন্দর চ্যানেলে আটকে পড়া মাল্টার জাহাজ উদ্ধার, স্বাভাবিক ছিল পণ্য খালাস জুলাই গণ–অভ্যুত্থান দিবস উপলক্ষে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা দুই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ৬ যুবকের আমৃত্যু কারাদণ্ড, প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর, ৬ আগস্ট থেকে সবার জন্য উন্মুক্ত পুলিশকে ‘ডিমোরালাইজড’ করতে অপপ্রচার চলছে : পুলিশ অ্যাসোসিয়েশন ইনফান্তিনোকে সরাতে জোট, ফিফাকে অচল করার হুমকি রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে নিহত ২৬ ভ্যাপসা গরমের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, দুপুর পর্যন্ত থাকতে পারে চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইনফান্তিনোকে সরাতে জোট, ফিফাকে অচল করার হুমকি

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬   ৩ বার পঠিত
ইনফান্তিনোকে সরাতে জোট, ফিফাকে অচল করার হুমকি

ছবি: -সংগৃহীত

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ক্ষমতা থেকে সরাতে একজোট হয়েছে উয়েফা, কনকাকাফ ও এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। তিনি পদত্যাগ না করলে ফিফার কার্যক্রম অচল করে দেওয়ার পরিকল্পনাও করছে এই তিন মহাদেশীয় ফুটবল সংস্থা বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, ফিফার বিভিন্ন টুর্নামেন্টের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি প্রতিষ্ঠানের কাছে বিক্রির পরিকল্পনা নিয়ে তৈরি হওয়া বিতর্কের পর ইনফান্তিনোর প্রতি আস্থা হারিয়েছে অনেক সদস্য। পরিকল্পনাটি বাতিল করলেও তার বিরুদ্ধে ক্ষোভ কমেনি।

ইতোমধ্যে ইংল্যান্ড ও ওয়েলস ফুটবল অ্যাসোসিয়েশন আগামী মার্চের ফিফা সভাপতি নির্বাচনে ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করেছে। এমন পরিস্থিতিতে নিজের অবস্থান টিকিয়ে রাখতে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহায়তা চেয়েছেন বলেও বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়েছে।

দ্য টাইমস জানিয়েছে, ইনফান্তিনো পদত্যাগ না করলে তিন কনফেডারেশন ফিফার বৈঠক ও সিদ্ধান্ত বয়কট করতে পারে। পাশাপাশি ফিফার বাইরে নিজেদের উদ্যোগে বিকল্প আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনাও রয়েছে তাদের।

সংবাদমাধ্যমটির এক সূত্রের ভাষ্য, ইনফান্তিনোকে সরাতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার বিষয়ে সংশ্লিষ্টরা দৃঢ়প্রতিজ্ঞ এবং এ বিষয়ে আর পিছু হটার সুযোগ নেই।

প্রতিবেদন অনুযায়ী, কয়েকটি দেশ ইতোমধ্যে ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করেছে। বর্তমানে তার পক্ষে মাত্র ১৫টি দেশের সমর্থন রয়েছে বলে দাবি করা হয়েছে। অথচ এক সপ্তাহ আগেও ২১১ সদস্যভুক্ত ফিফার প্রায় সব দেশের সমর্থন তার পক্ষে ছিল। আগামী নির্বাচনে জিততে প্রয়োজন ১০৬ ভোট।

এখনও পর্যন্ত ইনফান্তিনোর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থী নির্বাচনে নাম ঘোষণা করেননি। তবে ১৮ নভেম্বর পর্যন্ত মনোনয়ন দেওয়ার সুযোগ রয়েছে। এর আগে উল্লেখযোগ্য সংখ্যক সদস্যদেশ তার পদত্যাগের দাবি তুললে ফিফাকে জরুরি পরিষদ সভা ডাকতে হতে পারে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031