ঢাকা
১২ আগস্ট ২০২৬

আজ সারাদিন কেমন থাকবে আবহাওয়া?

বুধবার, ১২ আগস্ট ২০২৬   ৫ বার পঠিত
আজ সারাদিন কেমন থাকবে আবহাওয়া?

ঢাকা ও আশপাশের এলাকায় আজ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকলেও সন্ধ্যার পর বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল সর্বোচ্চ ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031