ঢাকা
১২ আগস্ট ২০২৬

সাভারে ঘিরে রাখা বাড়ি থেকে ৯টি বিস্ফোরক উদ্ধার

বুধবার, ১২ আগস্ট ২০২৬   ৩ বার পঠিত
সাভারে ঘিরে রাখা বাড়ি থেকে ৯টি বিস্ফোরক উদ্ধার

সাভারের হেমায়েতপুরে ঘিরে রাখা একটি বাড়ি থেকে ৯টি বিস্ফোরক, গান পাউডার ও বিপুল পরিমাণ বিস্ফোরক সামগ্রী উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মঙ্গলবার রাতে তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় আব্দুল জলিলের মালিকানাধীন বাড়িতে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ও বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটসহ আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালায়। রাত সাড়ে ৩টার দিকে অভিযান শেষ হয়।

এর আগে হেমায়েতপুর এলাকা থেকে আরিফ হোসেন (২৮) নামে এক ব্যক্তিকে পাঁচটি বিস্ফোরকসহ আটক করা হয়। তার কাছ থেকে একটি ব্যাগ, চাকু ও লাইটারও উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আরিফকে কিশোরগঞ্জ থেকে অনুসরণ করে হেমায়েতপুরে বাস থেকে নামার পর আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই শ্যামপুরে ওই বাড়িতে অভিযান চালানো হয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। আটক আরিফের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031