https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
দেশে ডেঙ্গুতে এক দিনে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ জনে। একই সময়ে নতুন করে ৭২৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় অর্থাৎ সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এসব মৃত্যু ও নতুন রোগী শনাক্ত হয়েছে।
নতুন ৭২৩ জনসহ চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ হাজার ৫৫০ জন। গত ২৪ ঘণ্টায় ৭১২ জনসহ এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৯ হাজার ৮৯৪ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৩২০ জন। এ ছাড়া বরিশালে ১০১, খুলনায় ৯৮, চট্টগ্রামে ৮৩, রাজশাহীতে ৬৩ এবং ময়মনসিংহে ৪৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
মাসভিত্তিক হিসাবে, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ২ জন করে, মে মাসে ১ জন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং আগস্টে এখন পর্যন্ত ৯ জন ডেঙ্গুতে মারা গেছেন।