ঢাকা
১৬ আগস্ট ২০২৬

খুলনায় মোটরসাইকেলে এসে যুবককে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
রবিবার, ১৬ আগস্ট ২০২৬   ০ বার পঠিত
খুলনায় মোটরসাইকেলে এসে যুবককে কুপিয়ে হত্যা

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

খুলনার রূপসা উপজেলায় জয় ঢালী (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শহীদের মোড় এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতের দিকে ৪ থেকে ৫ জন হেলমেট পরা ব্যক্তি মোটরসাইকেলে করে দুর্জনি মহলের সামনে আসে। সেখানে জয় ঢালীর ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে তাকে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। হামলার পর তারা দ্রুত মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয়রা জয় ঢালীকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, হামলার সময়ই তার মৃত্যু হয়।

নিহত জয় ঢালী রূপসা উপজেলার স্থানীয় বাসিন্দা আক্তার ঢালীর ছেলে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর বলেন, ঘটনাস্থলেই জয় ঢালীর মৃত্যু হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে। অপরাধীদের ধরতে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031