ঢাকা
১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এইচআরসিএম স্ট্যাটাস প্রত্যাহারে ব্রিটিশ হাইকমিশনারের সহযোগিতা চাইলেন বিমানমন্ত্রী পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত কাদেরসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭ নেতার মৃত্যুদণ্ড জুলাই গণঅভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড শহীদ দুই সেনাসদস্যের পরিবারের পাশে সরকার, দেওয়া হবে বাড়ি ও ভাতা আসছে স্মার্ট ইমিগ্রেশন ব্যবস্থা, বিমানবন্দরে নামার আগেই শনাক্ত হবে অপরাধী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন, আজ থেকে বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রি সৌদিতে হুথিদের একের পর এক হামলা, জেদ্দাসহ ৬ শহরে সতর্কতা ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায় আজ পোশাকশিল্পে জ্বালানি ও নীতি সংস্কারে প্রধানমন্ত্রীর কাছে বিকেএমইএর ৬ প্রস্তাব

জ্বালানি সংকট মোকাবিলায় জরুরি রেসপন্স টিম গঠনের প্রস্তাব সিপিডির

ডেস্ক রিপোর্ট
রবিবার, ১৬ আগস্ট ২০২৬   ৩১ বার পঠিত
জ্বালানি সংকট মোকাবিলায় জরুরি রেসপন্স টিম গঠনের প্রস্তাব সিপিডির

ছবি: -সংগৃহীত

দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় সরকারকে জরুরি ভিত্তিতে ‘ইমার্জেন্সি রেসপন্স টিম’ গঠনের পরামর্শ দিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি।

রোববার (১৬ আগস্ট) রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক সংলাপে সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, জ্বালানি সংকট এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে স্বাভাবিক প্রক্রিয়ায় সমাধানের জন্য অপেক্ষা করার সুযোগ নেই। দ্রুত সিদ্ধান্ত নিয়ে সমস্যার সমাধান করতে হবে।

তিনি বলেন, শিল্প, কৃষি ও আবাসিক খাতে প্রতিদিন গ্যাসের সংকট দেখা দিচ্ছে। দেশের অধিকাংশ জ্বালানি অবকাঠামো গ্যাসনির্ভর হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। গ্যাসের মজুত কমে আসায় এলএনজির ওপর নির্ভরতা বাড়ছে, তবে এটি দীর্ঘমেয়াদি সমাধান নয়।

খন্দকার গোলাম মোয়াজ্জেম বিকল্প জ্বালানিনির্ভর অর্থনীতি গড়ে তোলার তাগিদ দিয়ে বিদ্যুতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, গ্যাসচালিত বয়লারের বিকল্প এবং পরিবহনে ডিজেলের পরিবর্তে বৈদ্যুতিক যানবাহন বাড়ানোর পরামর্শ দেন। কৃষিতে সৌরচালিত সেচ ব্যবস্থার ওপরও গুরুত্ব দেন তিনি।

তিনি বলেন, জরুরি রেসপন্স টিমকে দ্রুত সমস্যাগুলোর সমাধান বাস্তবায়নে কাজ করতে হবে। একই সঙ্গে নিয়ম মেনে সরকারি ক্রয়প্রক্রিয়াসহ সিদ্ধান্ত বাস্তবায়নের সময় কমানোর ব্যবস্থা করতে হবে।

সংলাপে পোশাক খাতে কার্বন নিঃসরণ কমানো এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930