ঢাকা
১৭ আগস্ট ২০২৬
শিরোনাম
মানবতাবিরোধী অপরাধ : কাদেরসহ ৭ নেতার মামলার রায় যেকোনো দিন আল-কায়েদার ঘাঁটি নিয়ে এখনই মন্তব্য নয় : স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি খাতে ব্যাংকের মোট ঋণের ৪ শতাংশ দেওয়ার বাধ্যবাধকতা গণআকাঙ্ক্ষা পূরণে গণমাধ্যমে কাঠামোগত পরিবর্তন জরুরি : তথ্যমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় সরকার নিরলস কাজ করছে : মাহদী আমিন প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ জানালেন মোহাম্মদ বিন সালমান হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১ হাজারের বেশি ভূমধ্যসাগরে ১০ জনের মৃত্যু, ভাসতে ভাসতে মিসরে পৌঁছালেন ২৯ বাংলাদেশি ঢাকায় মৃদু ভূমিকম্প, উৎপত্তিস্থল নরসিংদীর শিবপুর বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ৪ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১ হাজারের বেশি

সোমবার, ১৭ আগস্ট ২০২৬   ৫ বার পঠিত
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১ হাজারের বেশি

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৫ জনই ঢাকা বিভাগের। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ৩১ জনের শরীরে। এ ছাড়া নতুন করে ৮০ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮১৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৯৯ শিশু। সব মিলিয়ে হামের উপসর্গ ও নিশ্চিত হাম—দুইয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯১৫ জনে।

এ সময়ে দেশে মোট ১৭ হাজার ৯৩০ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৫০ জন।

অন্যদিকে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ১ লাখ ৪৩ হাজার ৭৭৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। তাদের মধ্যে ১ লাখ ২৫ হাজার ৩৮৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ২০ হাজার ৯১৩ জন।

পরিসংখ্যান বলছে, দেশে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত ও মৃত্যুর পরিস্থিতি এখনো উদ্বেগজনক।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031