ঢাকা
২০ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে ড. ইউনূসের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬   ০ বার পঠিত
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে ড. ইউনূসের অভিনন্দন

ছবি: -সংগৃহীত

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (২০ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি মির্জা ফখরুলকে অভিনন্দন জানান।

অভিনন্দনবার্তায় ড. ইউনূস বলেন, মির্জা ফখরুলের রাজনৈতিক পথচলা পাঁচ দশকের বেশি সময়ের এবং তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। সাংগঠনিক দক্ষতা, প্রজ্ঞা, সংকটকালে নেতৃত্ব এবং তৃণমূলের মানুষের সঙ্গে কাজের অভিজ্ঞতা তাকে জাতীয় রাজনীতিতে স্বতন্ত্র অবস্থান তৈরি করে দিয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, শিক্ষাবিদ, অভিজ্ঞ রাজনীতিক ও সজ্জন ব্যক্তি হিসেবে রাষ্ট্রপতির নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে মির্জা ফখরুল রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদটির মর্যাদা আরও সমুন্নত করবেন।

ড. ইউনূস বলেন, মির্জা ফখরুলের নেতৃত্বে বাংলাদেশ আরও সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে—এটাই তার প্রত্যাশা। একই সঙ্গে নতুন রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন তিনি।

বৃহস্পতিবার অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ৩৪৩টি বৈধ ভোটের মধ্যে মির্জা ফখরুল ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031