ঢাকা
২১ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, কী কী সুবিধা পান

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬   ০ বার পঠিত
রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, কী কী সুবিধা পান

ছবি: -সংগৃহীত

বাংলাদেশের রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান হলেও সংসদীয় সরকারব্যবস্থায় তিনি সরকারপ্রধান নন। সরকারের নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার হাতে। অধিকাংশ সাংবিধানিক দায়িত্ব পালনে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করতে হয়।

তবে প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতির নিজস্ব সাংবিধানিক ভূমিকা রয়েছে। এ ছাড়া দণ্ড মার্জনা, স্থগিত বা মওকুফ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ নিয়োগেও তার ক্ষমতা আছে। কোনো দল সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে সরকার গঠনের ক্ষেত্রেও রাষ্ট্রপতির ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

রাষ্ট্রপতির মেয়াদ পাঁচ বছর এবং সর্বোচ্চ দুই মেয়াদ দায়িত্ব পালনের সুযোগ রয়েছে। জনগণের সরাসরি ভোটে নয়, সংসদ সদস্যদের ভোটেই তিনি নির্বাচিত হন।

রাষ্ট্রপতি মাসে ১ লাখ ২০ হাজার টাকা আয়করমুক্ত বেতন পান। পাশাপাশি বঙ্গভবনে সরকারি বাসস্থান, গাড়ি ও পরিবহন, দেশে-বিদেশে চিকিৎসা, বিদেশ সফরের ভাতা এবং বিমান ভ্রমণের সুবিধা পান। এছাড়া বছরে ২ কোটি টাকার স্বেচ্ছাধীন তহবিল ও বিমান ভ্রমণের জন্য ২৭ লাখ টাকা পর্যন্ত সুবিধা রয়েছে।

অর্থাৎ রাষ্ট্রপতির পদ মর্যাদায় সর্বোচ্চ হলেও বাংলাদেশের সংসদীয় ব্যবস্থায় তার নির্বাহী ক্ষমতা সীমিত; রাষ্ট্র পরিচালনার মূল ক্ষমতা প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকারের হাতে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031