ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম

১১৭ বছরে পা দিলেন বিশ্বের প্রবীণতম ব্যক্তি

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬   ২ বার পঠিত
১১৭ বছরে পা দিলেন বিশ্বের প্রবীণতম ব্যক্তি

ছবি: -সংগৃহীত

বিশ্বের প্রবীণতম জীবিত ব্যক্তি ইথেল ক্যাটারহাম শুক্রবার ১১৭তম জন্মদিন উদযাপন করেছেন। যুক্তরাজ্যের সারে অঞ্চলের একটি কেয়ার হোমে পরিবার ও বন্ধুদের সঙ্গে জন্মদিন কাটিয়েছেন তিনি।

২০২৫ সালের এপ্রিলে ১১৬ বছর বয়সে ব্রাজিলীয় সন্ন্যাসিনী ইনা কানাবারো লুকাসের মৃত্যুর পর বিশ্বের সবচেয়ে প্রবীণ জীবিত ব্যক্তির স্বীকৃতি পান ইথেল। তিনি দুই বিশ্বযুদ্ধের সাক্ষী। ২০২০ সালে ১১০ বছর বয়সে করোনাভাইরাসে আক্রান্ত হয়েও সুস্থ হয়ে ওঠেন।

১৯০৯ সালে যুক্তরাজ্যের হ্যাম্পশায়ারে জন্ম নেওয়া ইথেল ১৯ বছর বয়সে ভারতে যান এবং একটি সামরিক পরিবারে গৃহকর্মী ও শিশুযত্নের কাজ করেন। পরে ব্রিটেনে ফিরে বিয়ে করেন লেফটেন্যান্ট কর্নেল নরম্যান ক্যাটারহামকে। তাদের দুই কন্যাই মায়ের আগে মারা যান। স্বামীও ১৯৭৬ সালে মারা যান।

ইথেল ৯৭ বছর বয়স পর্যন্ত গাড়ি চালিয়েছেন। ২০২৫ সালে তার ১১৬তম জন্মদিনের পর তাকে দেখতে যান ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস।

তবে ইতিহাসের সবচেয়ে দীর্ঘজীবী মানুষের রেকর্ড এখনও ফরাসি নারী জ্যাঁ ক্যালমঁর দখলে। ১৯৯৭ সালে ১২২ বছর ১৬৪ দিন বয়সে মারা যান তিনি।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031