ঢাকা
২৩ আগস্ট ২০২৬
শিরোনাম
বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান তিন দিন পর এক্সিলারেটের এলএনজি টার্মিনাল চালু, বাড়ল গ্যাস সরবরাহ মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন, হলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা কলকাতার হোটেলে আগুন, দেশে ফিরল ৬ বাংলাদেশির মরদেহ ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টি তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী, সাধারণ মানুষের সেবা নিশ্চিতের নির্দেশ সন্ত্রাসী-চাঁদাবাজদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর দেশে ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ, পাইলট প্রকল্পের নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে নতুন মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

শরিফুলের জোড়া আঘাতে অস্বস্তিতে অস্ট্রেলিয়া

ডেস্ক রিপোর্ট
শনিবার, ২২ আগস্ট ২০২৬   ৬ বার পঠিত
শরিফুলের জোড়া আঘাতে অস্বস্তিতে অস্ট্রেলিয়া

ছবি: -সংগৃহীত

বাংলাদেশের দেওয়া মাত্র ৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়েছে অস্ট্রেলিয়া। শরিফুল ইসলামের জোড়া আঘাতে ৪১ রানেই তিন উইকেট হারিয়েছে স্বাগতিকরা।

ইনিংসের তৃতীয় ওভারে ম্যাট রেনশকে ফিরিয়ে দেন তাসকিন আহমেদ। স্লিপে তানজিদ হাসান তামিমের ক্যাচে বিদায় নেন এই অজি ওপেনার। জেক ওয়েদারাল্ডের পরিবর্তে একাদশে সুযোগ পাওয়া রেনশ করেন ৮ রান। ২২ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া।

এরপর অষ্টম ওভারে বল হাতে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন শরিফুল ইসলাম। ওভারের দ্বিতীয় বলেই ট্র্যাভিস হেডকে বোল্ড করেন তিনি। ইনসাইড এজ হয়ে বোল্ড হওয়া হেড ফেরেন ২২ রান করে।

ওভারের চতুর্থ বলেই আবার আঘাত হানেন শরিফুল। এবার তার শিকার মার্নাস লাবুশেন। মাত্র ৯ বল খেলে ৪ রান করে বোল্ড হন লাবুশেন। মাত্র চার বলের ব্যবধানে দুই উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে বড় চাপে ফেলে দেন শরিফুল।

এর আগে মিচেল স্টার্কের বোলিং তোপে মাত্র ৬৪ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ১৪ রান করেন শরিফুল ইসলাম। ব্যাট হাতে দলের সর্বোচ্চ রান করার পর বল হাতেও শুরুতেই জোড়া আঘাত করে বাংলাদেশকে ম্যাচে ফেরানোর চেষ্টা করছেন তিনি।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031