ঢাকা
২৩ আগস্ট ২০২৬
শিরোনাম
বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান তিন দিন পর এক্সিলারেটের এলএনজি টার্মিনাল চালু, বাড়ল গ্যাস সরবরাহ মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন, হলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা কলকাতার হোটেলে আগুন, দেশে ফিরল ৬ বাংলাদেশির মরদেহ ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টি তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী, সাধারণ মানুষের সেবা নিশ্চিতের নির্দেশ সন্ত্রাসী-চাঁদাবাজদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর দেশে ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ, পাইলট প্রকল্পের নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে নতুন মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

৬৪ রানে অলআউট বাংলাদেশ, টেস্টে এর চেয়ে কম রান আর কতবার?

ডেস্ক রিপোর্ট
শনিবার, ২২ আগস্ট ২০২৬   ৯ বার পঠিত
৬৪ রানে অলআউট বাংলাদেশ, টেস্টে এর চেয়ে কম রান আর কতবার?

ছবি: -সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৬৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। ৩৯ রানেই ৯ উইকেট হারিয়ে ফেলায় টেস্টে নিজেদের সর্বনিম্ন ৪৩ রানের স্কোরের শঙ্কায় পড়েছিল টাইগাররা। তবে শেষ উইকেট জুটিতে শরিফুল ইসলাম ও তাইজুল ইসলামের ২৫ রানের লড়াইয়ে সেই লজ্জা এড়ায় বাংলাদেশ।

৬৪ রান বাংলাদেশের টেস্ট ইতিহাসে চতুর্থ সর্বনিম্ন দলীয় স্কোর। এর আগে তিনবার ৬৪ রানের চেয়েও কমে অলআউট হয়েছে বাংলাদেশ।

২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ৪৩ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ, যা টেস্টে দলের সর্বনিম্ন স্কোর। এরপর ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে ৫৩ রানে গুটিয়ে যায় টাইগাররা। ২০০৭ সালে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে ৬২ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ।

ম্যাকাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনিংসের শুরু থেকেই ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। প্রথম বলেই সাদমান ইসলামকে ফিরিয়ে দেন মিচেল স্টার্ক। এরপর একের পর এক উইকেট তুলে নিয়ে বাংলাদেশের টপ ও মিডলঅর্ডারকে ধসিয়ে দেন এই বাঁহাতি পেসার।

মাত্র ২২ বল করে ৫ উইকেট শিকার করেন স্টার্ক। বাংলাদেশের প্রথম পাঁচ উইকেট পড়ে মাত্র ১২ রানে। টপঅর্ডারের তিন ব্যাটারই ফেরেন শূন্য রানে।

মমিনুল হক ১৬ বলে ৯ রান করে স্টার্কের শিকার হন। এরপর লিটন দাসও কোনো রান না করে ফেরেন। মুশফিকুর রহিম কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও ৪২ বলে ৫ রান করে প্যাট কামিন্সের বলে আউট হন।

এরপর মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদও বেশিক্ষণ টিকতে পারেননি। ৩৬ রানে মিরাজ এবং ৩৮ রানে হাসান মাহমুদ ফিরে যান। তাসকিন আহমেদও কামিন্সের শিকার হয়ে সাজঘরে ফেরেন।

শেষ পর্যন্ত শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম ২৫ রানের জুটি গড়ে বাংলাদেশকে ৬০ রানের ঘর পার করেন। তবে মিচেল স্টার্কই শরিফুলকে ফিরিয়ে বাংলাদেশের ইনিংসের সমাপ্তি ঘটান।

অস্ট্রেলিয়ার তিন পেসারই বাংলাদেশের ১০টি উইকেট ভাগ করে নিয়েছেন। স্টার্ক ১২ রানে ৬ উইকেট, কামিন্স ৩টি এবং জশ হ্যাজেলউড একটি উইকেট নিয়েছেন।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031