ঢাকা
২৩ আগস্ট ২০২৬
শিরোনাম
বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান তিন দিন পর এক্সিলারেটের এলএনজি টার্মিনাল চালু, বাড়ল গ্যাস সরবরাহ মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন, হলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা কলকাতার হোটেলে আগুন, দেশে ফিরল ৬ বাংলাদেশির মরদেহ ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টি তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী, সাধারণ মানুষের সেবা নিশ্চিতের নির্দেশ সন্ত্রাসী-চাঁদাবাজদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর দেশে ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ, পাইলট প্রকল্পের নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে নতুন মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

শরিফুলের ছয় উইকেট, বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার লিড ১০১

ডেস্ক রিপোর্ট
শনিবার, ২২ আগস্ট ২০২৬   ১০ বার পঠিত
শরিফুলের ছয় উইকেট, বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার লিড ১০১

ছবি: -সংগৃহীত

মিচেল স্টার্কের আগুনঝরা বোলিংয়ের জবাব দিয়েছেন শরিফুল ইসলাম। বাংলাদেশের বিপক্ষে ম্যাকাই টেস্টের প্রথম দিনে ৬ উইকেট নিয়েছেন এই বাঁহাতি পেসার। তবে ক্যামেরন গ্রিনের অপরাজিত ফিফটিতে দিন শেষে ৮ উইকেটে ১৬৫ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে তাদের লিড দাঁড়িয়েছে ১০১ রানে।

এর আগে স্টার্কের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৬৪ রানে অলআউট হয় বাংলাদেশ। ২২ বলের মধ্যে ৫ উইকেটসহ মোট ৬ উইকেট নেন স্টার্ক। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৪ রান করেন শরিফুল।

জবাবে বল হাতে শুরু থেকেই অস্ট্রেলিয়াকে চাপে রাখেন শরিফুল। তাসকিন আহমেদের হাতে ক্যাচ দিয়ে ৮ রানে ফেরেন ম্যাট রেনশ। এরপর একই ওভারে ট্র্যাভিস হেড ও মার্নাস লাবুশেনকে ফিরিয়ে দেন শরিফুল। হেড করেন ২২ রান, লাবুশেন ফেরেন মাত্র ৪ রানে।

স্টিভ স্মিথ ও ক্যামেরন গ্রিনের ৭৭ রানের জুটি অস্ট্রেলিয়াকে সাময়িক স্বস্তি দিলেও শেষ পর্যন্ত তা ভাঙেন শরিফুল। এলবিডব্লিউ হয়ে ৪২ রানে ফেরেন স্মিথ।

এরপর শুরু হয় অস্ট্রেলিয়ার ব্যাটিং ধস। অ্যালেক্স ক্যারি ৫ রানে মেহেদী হাসান মিরাজের বলে আউট হওয়ার পর মাত্র ৩ রানের মধ্যে চার উইকেট হারায় স্বাগতিকরা। শরিফুল একে একে বেউ ওয়েবস্টার, প্যাট কামিন্স ও মিচেল স্টার্ককে ফিরিয়ে নিজের ছয় উইকেট পূর্ণ করেন।

ওয়েবস্টার ও কামিন্সকে মাত্র পাঁচ বলের ব্যবধানে ফেরান শরিফুল। পরের ওভারে স্টার্ককে আউট করে বাংলাদেশের হয়ে একই ইনিংসে ছয় উইকেট নেওয়ার কীর্তি গড়েন তিনি।

দিন শেষে ক্যামেরন গ্রিন ৫১ রানে অপরাজিত আছেন। নাথান লায়ন অপরাজিত ১০ রানে। শরিফুল ১১ ওভারে ৩৫ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট। অস্ট্রেলিয়া ৮ উইকেটে ১৬৫ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031