https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
ঢাকার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শনিবার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—মো. নাঈম সিকদার, মো. রোহান, মো. আরিফ, মো. সোহেল, মো. সাব্বির রহমান, মো. কামরুল, মো. সোহান, মো. রনি, মো. সজিব, মো. হোসেন শেখ, শান্ত, মো. আকাশ, মো. আকরাম হোসেন, রিফাত, মো. ইমরান, মো. হৃদয় হোসেন, মো. জনি, মো. রেদোয়ান আহম্মেদ ও সাইফ।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।