ঢাকা
২৭ আগস্ট ২০২৬
শিরোনাম

শাড়ি উপহার নিয়ে তিশাকে টেনে দীপার রসিকতা

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬   ৩ বার পঠিত
শাড়ি উপহার নিয়ে তিশাকে টেনে দীপার রসিকতা

ছবি: -সংগৃহীত

অনলাইন শপিং পেজের পণ্য উপহার নেওয়া এবং তা প্রচার করা নিয়ে সাম্প্রতিক বিতর্কের মধ্যেই অভিনেত্রী তানজিন তিশাকে ঘিরে মজার মন্তব্য করেছেন অভিনেত্রী দীপা খন্দকার। এক বান্ধবীর কাছ থেকে শাড়ি উপহার পাওয়ার পর সেটির প্রচারের অনুরোধ আসায় তিশার সাম্প্রতিক মামলার প্রসঙ্গ টেনে রসিকতা করেন তিনি।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দীপা জানান, বান্ধবীর কাছ থেকে শাড়ি উপহার পেয়ে তিনি আনন্দিত হয়েছিলেন। তবে কিছুক্ষণ পরই বান্ধবী তাকে শাড়িটি পরে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার অনুরোধ করেন।

শুটিংয়ের ব্যস্ততার মধ্যেও শাড়িটি পরে ছবি তুলে বান্ধবীকে পাঠান দীপা। পরে নির্দিষ্ট পেজ ট্যাগ করে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও ছবিটি প্রকাশ করতে বলা হয় তাকে।

বিষয়টি নিয়ে রসিকতা করে দীপা লেখেন, ভয় লাগে, কবে জানি আম্মা ভর্তা পাঠায়ে বলে ট্যাগ করে পোস্ট দে, নাহলে কেস করে দেব! এমন হলে তানজিন তিশা আমাকে বাঁচাইও।

এরপর তিনি প্রশ্ন তোলেন, উপহার বা পণ্য নেওয়ার সঙ্গে প্রচারের বাধ্যবাধকতা কতটা যুক্তিসংগত। নিজের টাকায় পণ্য কেনার পরও অনেক সময় ক্রেতাদের রিভিউ দিতে বলা হয় বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে সম্পর্ক ও কাজের অর্থ নিয়েও প্রশ্ন রাখেন এই অভিনেত্রী।

দীপার সেই পোস্টের মন্তব্যের ঘরে তানজিন তিশা লিখেছেন, ‘আপু ভালো একটা কথা বলেছেন! কোনো চিন্তা করবেন না। আমি লড়াই করার জন্য আছি। আল্লাহ ভরসা।’

তিশার এই মন্তব্যের পর দীপার পোস্টটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আরও আলোচনা শুরু হয়।

প্রসঙ্গত, সম্প্রতি অনলাইন শপিং পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে শাড়ি নেওয়া, সেটির প্রচার এবং মূল্য পরিশোধ নিয়ে বিরোধের জেরে তানজিন তিশার বিরুদ্ধে মামলা করা হয়। তিশার দাবি, শাড়িটি তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল। প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে করা মামলায় গত ১৩ আগস্ট ঢাকার একটি আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন তিনি।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031