ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম

তিরঙ্গা পোশাক পরে বিতর্কে উর্বশী, কী আছে ভারতের আইনে

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬   ১ বার পঠিত
তিরঙ্গা পোশাক পরে বিতর্কে উর্বশী, কী আছে ভারতের আইনে

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

মিস ইউনিভার্স ইন্ডিয়ার মঞ্চে ভারতের জাতীয় পতাকার রঙ ও অশোকচক্র-অনুপ্রাণিত গাউন পরে বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী উর্বশী রাউতেলা। তার বিরুদ্ধে জাতীয় পতাকা বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

২৩ আগস্ট জয়পুরে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন উর্বশী। তার পোশাকে গেরুয়া, সাদা ও সবুজ রঙের পাশাপাশি অশোকচক্রের আদলে একটি অলংকার ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ অভিযোগ করেন, পোশাকটির কিছু অংশ মেঝেতে স্পর্শ করায় এবং জাতীয় পতাকার রং ও প্রতীক ব্যবহারের কারণে পতাকার অবমাননা হয়েছে।

তবে উর্বশীর দাবি, পোশাকটির মাধ্যমে তিনি নিজের দেশ ও জাতীয় পরিচয়কে তুলে ধরতে চেয়েছেন। এটি জাতীয় আবেগের শৈল্পিক প্রকাশ বলেও মন্তব্য করেন তিনি।

ভারতের ফ্ল্যাগ কোড অব ইন্ডিয়া, ২০০২ এবং প্রিভেনশন অব ইনসাল্টস টু ন্যাশনাল অনার অ্যাক্ট, ১৯৭১-এ জাতীয় পতাকার ব্যবহার ও প্রদর্শনের নিয়ম নির্ধারিত রয়েছে। নিয়ম অনুযায়ী পতাকা মাটিতে বা মেঝেতে স্পর্শ করানো যাবে না। কোমরের নিচে পরিধেয় পোশাক বা আনুষঙ্গিক সামগ্রীতে জাতীয় পতাকা ব্যবহারও নিষিদ্ধ।

আইন অনুযায়ী জাতীয় পতাকার অবমাননা বা অসম্মান প্রমাণিত হলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড, জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে। তবে উর্বশীর পোশাকটি সরাসরি জাতীয় পতাকা হিসেবে আইনের আওতায় পড়েছে কি না, তা নির্ভর করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যাখ্যা ও ঘটনার নির্দিষ্ট পরিস্থিতির ওপর।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031