ঢাকা
০১ সেপ্টেম্বর ২০২৬

সংবিধান সংশোধন কমিটিতে বিরোধীদলকে যোগ দেওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সোমবার, ৩১ আগস্ট ২০২৬   ৯ বার পঠিত
সংবিধান সংশোধন কমিটিতে বিরোধীদলকে যোগ দেওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন কমিটিতে বিরোধীদলকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে বিভিন্ন দাবি জানালেও সনদ বাস্তবায়নের প্রক্রিয়ায় সহযোগিতা না করা পরস্পরবিরোধী অবস্থান।

রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদ অধিবেশনে সংবিধান সংশোধন কমিটি গঠন নিয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান সংশোধনের জন্য গঠিত বিশেষ কমিটিতে বিরোধীদলের জন্য পাঁচটি সদস্যপদ রাখা হয়েছে। সংসদে প্রতিনিধিত্বকারী অন্যান্য রাজনৈতিক দল ও স্বতন্ত্র সদস্যদেরও কমিটিতে রাখার সুযোগ রয়েছে। তবে বিরোধীদল নীতিগতভাবে কমিটিতে না আসার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, সংবিধান সংশোধন না হলে জুলাই জাতীয় সনদও পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন হবে না। তাই বিরোধীদলের উচিত কমিটিতে এসে নিজেদের মতামত তুলে ধরা।

সালাহউদ্দিন আহমদ জানান, তার সভাপতিত্বে কমিটির ইতোমধ্যে একটি বৈঠক হয়েছে। সংবিধান বিশেষজ্ঞ, সাবেক প্রধান বিচারপতি ও বিচারপতি, আইনজীবী, সাংবাদিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধাদের মতামত নেওয়া হবে।

তিনি আরও বলেন, বিরোধীদল কমিটিতে যোগ দিলে তাদের সব বক্তব্য ও প্রস্তাব প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হবে। ভিন্নমত থাকলেও আলোচনার মাধ্যমে বিভিন্ন প্রস্তাব বিবেচনা করা হবে।

বিরোধীদলের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সব দাবি মানতে হবে, তারপরও সংবিধান সংশোধনী কমিটিতে আসব না—এটা সহযোগিতা হলো না।”

তিনি বলেন, বিরোধীদল কমিটিতে অংশ নিলে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পথ আরও এগিয়ে যাবে। ততদিন পর্যন্ত বিদ্যমান সাংবিধানিক বিধান অনুযায়ী কার্যক্রম চলবে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930