ঢাকা
০১ সেপ্টেম্বর ২০২৬

৪৮ বছরে বিএনপি, প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য কর্মসূচি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬   ৫ বার পঠিত
৪৮ বছরে বিএনপি, প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য কর্মসূচি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর)। ১৯৭৮ সালের এই দিনে ঢাকার রমনা পার্কে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন।

১৯৮১ সালে জিয়াউর রহমান নিহত হওয়ার পর ১৯৮৩ সালে বিএনপির নেতৃত্বে আসেন তার স্ত্রী খালেদা জিয়া। দীর্ঘ রাজনৈতিক পথপরিক্রমায় নানা চড়াই-উতরাই পেরিয়ে দলটি প্রায় ১৭ বছর ক্ষমতার বাইরে ছিল।

২০১৮ সাল থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তারেক রহমান। ২০২৫ সালের ডিসেম্বরে দেশে ফেরার পর ২০২৬ সালের জানুয়ারিতে তিনি বিএনপির পূর্ণাঙ্গ চেয়ারম্যানের দায়িত্ব নেন। এরপর ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন নিয়ে সরকার গঠন করে বিএনপি।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সকাল ৯টায় রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন তিনি।

এ ছাড়া ৫ সেপ্টেম্বর আলোচনা সভা, মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে দলটি।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930